বিজ্ঞাপন

দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ ১৫টি মাসনুন দোয়া

দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ ১৫টি মাসনুন দোয়া

প্রতিদিন ঘুম থেকে উঠে আবার ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা বিভিন্ন কাজ করি। প্রতিটি কাজই আমাদের জন্য প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। যেমন, আমরা প্রতিদিন কাজের প্রয়োজনে বাড়ি থেকে বের হই। আবার ঘরে ফিরি। খাওয়া-দাওয়া করি। বাথরুমে যাই, নামাজের জন্য মসজিদে যাই। বাজারে যাই, নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করি। সারাদিনের ক্লান্তি শেষে আবার ঘুমিয়ে পড়ি। 

একজন মানুষের সুস্থ জীবনযাপনের জন্য এই সবগুলো কাজই গুরুত্বপূর্ণ। প্রতিটি কাজের শুরুতে আল্লাহর রহমত ও শেষে কল্যাণ কামনার জন্য দোয়া শিক্ষা দিয়েছেন মহানবী (সা.)। কারণ, মানুষের কোনো কিছু নিখুঁত বা নির্ভুল নয়। তাই যেকোনো কাজের ভালোমন্দ ফলাফলের জন্য আল্লাহর ওপর নির্ভরতার শিক্ষা দিয়েছেন তিনি।

দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় ১৫টি মাসনুন দোয়া

১. ঘুমানোর দোয়া


 اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا

উচ্চারণ : আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহ্ইয়া।

অর্থাৎ হে আল্লাহ! তোমার নামে আমি শয়ন করছি এবং তোমারই অনুগ্রহে আমি পুনরায় জাগ্রত হবো। (বুখারি, হাদিস : ৬৩২৪)

২. ঘুম থেকে উঠার দোয়া

الْحَمْدُ لله الذي أحيَانَا بَعْدَ مَا أماتَنَا وإليه النُّشُوْر

উচ্চারণ : আলহামদু লিল্লাহিল্লাজি আহইয়ানা বা’দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর।

অর্থ : সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের মৃত করার পর পুনরায় জীবিত করেছেন। আর তার দিকেই সবার পুনরুত্থান। (বুখারি, হাদিস : ৬৩২৪)

৩. খাবার সামলে এলে যে দোয়া পড়বেন


‏اللَّهُمَّ بارِكْ لَنا فِيما رَزَقْتَنا وَقِنا عَذَابَ النَّارِ

উচ্চারণ :  আল্লাহুম্মা বারিকলানা ফিমা রাজাকতানা ওয়াকিনা আজাবান্নার।

অর্থ : হে আল্লাহ! আপনি আমাদের যে জীবিকা দান করেছেন, তাতে বরকত দিন এবং আমাদের জাহান্নামের শাস্তি থেকে বাঁচান।

৪. খাবার শুরুর দোয়া

 بِسْمِ اللهِ وَعَلَى بَرَكَةِ اللهِ

উচ্চারণ :  বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ

অর্থ: আল্লাহর নামে এবং আল্লাহর বরকতের ওপর খাবার শুরু করছি।

৫. খাবার শুরুতে দোয়া ভুলে গেলে যে দোয়া পড়বেন

 بِسْمِ اللهِ أَوّلَهُ وَآخِرَهُ 

উচ্চারণ : বিসমিল্লাহি আওয়ালাহু ওআখিরাহ ।

অর্থ: আল্লাহর নাম স্মরণ করছি; খাবারের শুরুতে এবং শেষেও।’ (আবু দাউদ: ৩৭৬৭, তিরমিজি: ১৮৫৮)

৬. খাবার শেষে যে দোয়া পড়বেন

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا وَجَعَلَنَا مُسْلِمِينَ

উচ্চারণ : আলহামদু লিল্লাহিল্লাজি আতআমানা, ওয়াসাকানা, অজাআলানা মুসলিমিন।

অর্থ : সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের খাইয়েছেন, পান করিয়েছেন এবং মুসলিম বানিয়েছেন।  (আবু দাউদ, হাদিস : ৩৮৫০)

৭. ঘর থেকে বের হওয়ার দোয়া


بِسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلَى اللهَ لَا حَوْلَ وَ لَا قُوَّةَ اِلَّا بِاللَّهِ

উচ্চারণ : বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।

অর্থ : আল্লাহর নামে, আল্লাহ তায়ালার ওপরই নির্ভর করলাম, আল্লাহ তায়ালার সাহায্য ছাড়া বিরত থাকা ও মঙ্গল লাভ করার শক্তি কারো নেই। (তিরমিজি, হাদিস : ৩৪২৬)

৮. ঘরে প্রবেশের দোয়া

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلِجِ وَخَيْرَ الْمَخْرَجِ بِسْمِ اللَّهِ وَلَجْنَا وَبِسْمِ اللَّهِ خَرَجْنَا وَعَلَى اللَّهِ رَبِّنَا تَوَكَّلْنَا


উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুক খাইরাল মাউলাজি, ওয়া খাইরাল মাখরাজি; বিসমিল্লাহি ওয়ালাজনা, ওয়া বিসমিল্লাহি খারাজনা; ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা।

অর্থ : হে আল্লাহ! আমি আপনার নিকট আগমন ও প্রস্থানের কল্যাণ চাই। আপনার নামে আমি প্রবেশ করি ও বের হই এবং আমাদের রব আল্লাহর উপর ভরসা করি। (আবু দাউদ, হাদিস : ৫০৯৬)

৯. যানবাহনে উঠার দোয়া

سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ

উচ্চারণ : সুবহানাল্লাজি সাখখারালানা হা-যা ওয়া-মা-কুন্না লাহু মুকরিনিন, ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুন কালিবুন।

অর্থ : তিনি পূতপবিত্র ওই সত্তা যিনি বাহনকে আমার অধীন করে দিয়েছেন। আমাদের কাছে তাকে আয়ত্তে আনার ক্ষমতা ছিল না। 

১০. পোশাক পরার দোয়া


الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي مَا أُوَارِي بِهِ عَوْرَتِي، وَأَتَجَمَّلُ بِهِ فِي حَيَاتِي

উচ্চারণ : আলহামদু লিল্লাহিল্লাজি কাসানি মা উয়ারি বিহি আওরাতি ওয়া আতাজাম্মালু বিহি ফি হায়াতি।

অর্থ : সব প্রশংসা আল্লাহর, যিনি আমাকে কাপড় পরিয়েছেন, যা দিয়ে আমি লজ্জাস্থান ঢেকে রাখি এবং জীবনে সৌন্দর্য লাভ করি। (তিরমিজি, হাদিস : ৩৫৬০)

১১. বাজারে প্রবেশের দোয়া


لاَ إِلَهَ إِلاَّ اللّٰهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، يُحْيِيْ وَيُمِيْتُ، وَهُوَ حَيٌّ لاَ يَمُوْتُ، بِيَدِهِ الْخَيْرُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ


উচ্চারণ : লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহয়ি ওয়া ইউমিত, ওয়াহুয়া হাইয়্যুন, লা ইমুতু, বি-ইয়াদিহিল খাইর, ওয়া হুওয়া আলা কুল্লি শাই-ইং কাদির।

অর্থ : আল্লাহ তায়ালা ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো অংশীদার নেই, সকল ক্ষমতা তারই, সমস্ত প্রশংসা তার জন্য, তিনিই প্রাণ দান করেন ও মৃত্যু দেন, তিনি চিরজীবী, তিনি কখনো মৃত্যুবরণ করবেন না, তার হাতেই মঙ্গল এবং তিনিই সব সময় প্রত্যেক বস্তুর ওপর ক্ষমতার অধিকারী। (তিরমিজি, হাদিস : ৩৪২৮)

১২. বাথরুমে প্রবেশের দোয়া

‏اللَّهُمَّ إِنِّى أَعُوذُ بِكَ مِنَ الْخُبْثِ وَالْخَبَائِثِ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবা-ইস।

অর্থ : হে আল্লাহ, আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি দুষ্ট পুরুষ ও নারী জিনের অনিষ্ট থেকে। (বুখারি, হাদিস : ১৪২)

১৩. বাথরুম থেকে বের হওয়ার দোয়া

الْحَمْدُ للهِ الذي أَذْهَبَ عَنَّى الأَذَى وعَافَانِي

উচ্চারণ : আলহামদুলিল্লা হিল্লাজি আজহাবা আন্নিল আজা ওয়া আফানি

অর্থ : সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমার হতে কষ্টদায়ক বিষয়সমূহ দূর করেছেন এবং আমাকে নিস্তার দিয়েছেন। (আবু দাউদ, হাদিস  : ৩০)

১৪. মসজিদে প্রবেশের দোয়া


اللَّهمَّ افتَحْ لِيْ أبوابَ رَحْمَتِك

উচ্চারণ : আল্লাহুম্মাফতাহলি আবওয়াবা রহমাতিক।

অর্থ : হে আল্লাহ! আমার জন্য আপনার রহমতের দরজাগুলো খুলে দিন। (আবু দাউদ, হাদিস : ৪৬৬)

১৫. মসজিদ থেকে বের হওয়ার দোয়া

بِسْمِ اللَّهِ وَالصّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِك

উচ্চারণ : বিস্‌মিল্লা-হি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসুলিল্লাহ, আল্লা-হুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদ্বলিকা।

অর্থ : আল্লাহ্‌র নামে (বের হচ্ছি)। আল্লাহ্‌র রাসুলের উপর দরুদ ও শান্তি বর্ষিত হোক। হে আল্লাহ! আপনি আমার জন্য আপনার দয়ার দরজাগুলো খুলে দিন। ( আবু দাউদ, হাদিস : ১২৬)

এনটি