বিজ্ঞাপন

হজযাত্রীদের সেবা উন্নত করতে এআই ব্যবহার বৃদ্ধি করছে সৌদি

হজযাত্রীদের সেবা উন্নত করতে এআই ব্যবহার বৃদ্ধি করছে সৌদি

হাজিদের সেবা আরও উন্নত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডেটা বিশ্লেষণ প্রযুক্তির ব্যবহার শুরু করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। নুসুক এআই চালুর পর থেকে ২০ লাখের বেশি ব্যবহারকারী এ সেবা নিয়েছেন। এর মধ্যে শুধু গত মাসেই ব্যবহার করেছেন ৩ লাখ ৯৩ হাজার মানুষ। ১৮০টির বেশি ভাষায় ভয়েস সুবিধাসহ সেবাটি চালু রয়েছে।

ডিজিটাল মুত্তাওয়িফ এক মাসে ২০ লাখের বেশি বার ব্যবহার করা হয়েছে। এ সেবার মাধ্যমে ১৪ লাখের বেশি হাজি ডিজিটালি তাওয়াফ ও সাঈ সম্পন্ন করেছেন।

নুসুক এআই সেবার জন্য সৌদি ডেটা অ্যান্ড এআই অথরিটি (এসডিএআইএ) থেকে এআই এথিকস মার্কও পেয়েছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়

হজ ও ওমরাহ পালনকারীদের জন্য মন্ত্রণালয়ের সেবা আরও উন্নত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা বিশ্লেষণ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

এই প্রযুক্তির মাধ্যমে বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ করে বিভিন্ন পূর্বাভাস ও প্রয়োজনীয় তথ্য পাওয়া যাচ্ছে। এগুলো পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করছে। পাশাপাশি হাজিদের চলাচল ও দলভিত্তিক ব্যবস্থাপনার জন্য স্মার্ট প্রযুক্তিও ব্যবহার করা হচ্ছে।

সৌদি আরবের ভিশন ২০৩০ এবং গেস্টস অব আল্লাহ সার্ভিস প্রোগ্রামের আওতায় এসব উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

এনটি

বিজ্ঞাপন