• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ধর্ম

অজু ছাড়া আজান দেওয়া যাবে কি?

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক
১৬ জানুয়ারি ২০২২, ১৬:২৫
অ+
অ-
অজু ছাড়া আজান দেওয়া যাবে কি?
প্রতীকী ছবি

আমাদের মসজিদের মুআজ্জিন সাহেব মাঝেমধ্যে আজান দেওয়ার পর অজু করতে যান। আমরা তাকে এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন- হ্যাঁ, আমি ওযু ছাড়াই আজান দিয়েছি; তবে আজান অজু ছাড়া দিলেও আদায় হয়ে যায়। এখন মুহতারামের কাছে জানার বিষয় হলো- মুআজ্জিন সাহেবের উক্ত উত্তরটি কি সঠিক?

বিজ্ঞাপন

এই প্রশ্নের উত্তর হলো- অজু ছাড়া আজান দিলেও আজান সহিহ বা শুদ্ধ হয়ে যায়। ইবরাহিম নাখায়ি (রহ.) বলেন, মুআজ্জিন যদি অজু ছাড়া আজান দিলে অসুবিধা নেই। (কিতাবুল আছার, বর্ণনা : ৫৮)

তবে জেনে রাখা জরুরি যে, অজু অবস্থায় আজান দেওয়া সুন্নত। তাই অজুসহ আজান দেওয়ার প্রতি যত্নবান হওয়া উচিত। আতা (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন- ‘আজানের সুন্নত তরিকা হলো- মুআজ্জিন অজু অবস্থায়ই আযান দেবে। (মুসান্নাফে আব্দুর রাজ্জাক, বর্ণনা : ১৭৯৯)

আরও পড়ুন : লন্ডন ব্রিজে আজান দিয়ে প্রশংসিত বাংলাদেশি শফিক

বিজ্ঞাপন

তথ্যসূত্র : কিতাবুল আছল : ১/১১০; বাদায়িউস সানায়ি : ১/৩৭৪; তাবয়িনুল হাকায়িক : ১/২৪৯; খুলাসাতুল ফাতাওয়া : ১/৪৮; আল-বাহরুর রায়িক : ১/২৬৩; ফাতাওয়া হিন্দিয়া : ১/৫৪

প্রশ্নটি করেছেন : সিরাজুল ইসলাম, সিলেট

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আজানমাসআলাওযু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইতিকাফের সময় ভিডিও কলে কথা বলা যাবে?

ইতিকাফের সময় ভিডিও কলে কথা বলা যাবে?

আপনার জন্য কি ফিতরা দেওয়া ওয়াজিব? জেনে নিন নিয়ম

আপনার জন্য কি ফিতরা দেওয়া ওয়াজিব? জেনে নিন নিয়ম

ইতিকাফের সময় নখ কাটা যাবে?

ইতিকাফের সময় নখ কাটা যাবে?

আপন ভাই-বোনকে ফিতরা দেওয়া যাবে?

আপন ভাই-বোনকে ফিতরা দেওয়া যাবে?