• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

সাকিবের বেটউইনার চুক্তি বাতিলের পর স্ত্রীর ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১২ আগস্ট ২০২২, ১১:৫৭
অ+
অ-
সাকিবের বেটউইনার চুক্তি বাতিলের পর স্ত্রীর ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস

বেটউইনার নিউজের সঙ্গে চুক্তির পর থেকেই সাকিব আল হাসান নানা প্রতিক্রিয়ার মুখে পড়ছিলেন। এরপর গতকাল নিজেদের অবস্থান জানায় বিসিবি। হয় বেটউইনার, নাহয় ক্রিকেট, বেছে নিতে হবে একটাকে। সাকিব শেষ পর্যন্ত বেটউইনার স্পোর্টসের চুক্তি বাতিল করেন, ফলে সরে যায় শঙ্কার কালো মেঘ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত দেশের আলোচনার কেন্দ্রে চলে এসেছিল সাকিব-বিসিবির এই  স্নায়ুযুদ্ধ। এরপর সাকিব আল হাসানকে বিসিবি তাদের অবস্থান জানিয়ে দেয়। 

আরও পড়ুন>> সাকিবকে নিয়ে মহাসংকটে বিসিবি

গতকাল রুদ্ধদ্বার বৈঠক শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘তাকে এটুকু বলে রাখছি, বেটিং সংক্রান্ত কোনো কিছুর সঙ্গে সম্পর্ক রাখলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না। বেটউইনারের সঙ্গে কোনোরকম সম্পৃক্ততা থাকা সম্ভব নয়। সম্পূর্ণভাবে বের হয়ে আসতে হবে। না হলে দলেই থাকবে না, অধিনায়কত্ব দূরে থাক। এই সিদ্ধান্ত আগে থেকেই নেওয়া।’

বিজ্ঞাপন

এর ঘণ্টাদুয়েক পরই সাকিব বেটউইনারের চুক্তি থেকে সরে আসেন। সাকিবের চিঠি পাওয়ার খবর নিশ্চিত করে ঢাকা পোস্টকে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘ও (সাকিব) আমাদেরকে চিঠি দিয়েছে। বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল করার চিঠি আমাদের দিয়েছে।’

আরও পড়ুন>> বেটউইনার না ছাড়লে সাকিবের জন্য বাংলাদেশ ক্রিকেটের দরজা বন্ধ

এর কিছুক্ষণ পরই ফেসবুকে এক রহস্যময় পোস্ট করে বসেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। তার ভেরিফায়েড ফেসবুক পাতায় তিনি এই পোস্ট করে বিষয়টিকে আবারও আলোচনায় আনেন। খুব বেশি কিছু করেননি তিনি। কেবলই একটা হাসির ইমোজি ব্যবহার করেছেন স্ট্যাটাসে। তাতেই নতুন আলোচনা সৃষ্টির রসদ জুগিয়ে দিয়েছেন তিনি। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ শিশিরের দেওয়া সেই স্ট্যাটাস রীতিমতো আলোচনায় চলে এসেছে বাংলাদেশের নেটিজেনদের। পোস্টের পর ১৩ ঘণ্টায় ৩৬ হাজারের বেশি রিঅ্যাক্ট পড়েছে সেই। মন্তব্য এসেছে আট হাজারের বেশি মানুষের। 

আরও পড়ুন>> চুক্তি বাতিল করলেন সাকিব, খেলতে বাধা নেই

তবে গুঞ্জন শুরু হয়েছে সেই পোস্টের উদ্দেশ্য নিয়ে। কী কারণে সেই এক ইমোজি দিয়ে স্ট্যাটাস দিলেন শিশির? নেটিজেনদের একটা বড় অংশের ধারণা সাকিবের স্ত্রী মূলত অনুচ্চারে বিসিবিরই এক হাত নিতে চেয়েছেন। 

এনইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সাকিব আল হাসানবাংলাদেশ ক্রিকেটবিসিবি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সালমান আগার রান আউট বিতর্কে যা বলছে এমসিসি

সালমান আগার রান আউট বিতর্কে যা বলছে এমসিসি

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে এবার তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়

টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে এবার তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা