• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২১ সেপ্টেম্বর ২০২২, ১৩:৫০
অ+
অ-
দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

প্রতীক্ষা শেষে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দল। ট্রফি নিয়ে বুধবার দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে সাবিনা খাতুনদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি। এখন চ্যাম্পিয়ন মেয়েদের বরণ করে নেওয়ার পালা।

বিজ্ঞাপন

বিমানবন্দরে ফুল দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে নারী ফুটবলারদের বরণ করে নেবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাফুফের কার্যনির্বাহী কমিটির একটি অংশ। তারপর মারিয়ারা ছাদখোলা বাসে উঠে বিমানবন্দর থেকে বাফুফে ভবনের উদ্দেশে যাত্রা করবেন।

সাফ নারী চ্যাম্পিয়ন দলকে বরণ করতে প্রস্তুত ছাদ খোলা বাস। বিআরটিসির দ্বিতল বিশিষ্ট বাসের ছাদ ফেলে সানজিদা-সাবিনা খাতুনদের আশা পুরণ করা হচ্ছে।  বাসের প্রাথমিক রুট ঠিক হয়েছে- বিমানবন্দর থেকে কাকলী, জাহাঙ্গীর গেট, পিএম অফিস, তেজগাঁও, মৌচাক, কাকরাইল হয়ে বাফুফে ভবন। বাফুফে ভবনে আরেক দফা বরণ করা হবে সাবিনাদের। 

আরও পড়ুন : পুরুষতন্ত্রকেও হারাতে হয়েছে সাবিনাদের সাফের শিরোপা জিততে 

বিজ্ঞাপন

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে কিছুক্ষণের মধ্যে তারা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করবে। এরপর খোলা ছাদ বাসে বাফুফে ভবন যাবেন সাবিনারা।  চ্যাম্পিয়ন ফুটবলারদের জন্য ছাদ খোলা বাস কমলাপুর বিআরটিসি বাস ডিপোতে তৈরি হয়েছে। সেখানে বাসটিতে বড় স্টিকার দিয়ে ব্র্যান্ডিং করা হয়েছে। বাস যখন চলবে তখন একটি গানও বাজবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একটি থিম সং তৈরি করছে।

সোমবার কাঠমান্ডু দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাফ ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। 

মেয়েদের বরণ করে নিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেন তিল ধারণের ঠাঁই নেই! বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) নারী ফুটবল দল এসেছে সাবিনাদের শুভেচ্ছা জানাতে। বিকেএসপি নারী ফুটবল দলের কোচ জয়া চাকমা বেশ উচ্ছ্বসিত, ‘জাতীয় দলের সাবেক ফুটবলার হিসেবে এটা আমার দারুণ মুহূর্ত। এই সাফে আমিও অংশ ছিলাম রেফারি হিসেবে।’  বিকেএসপির নারী ফুটবলাররাও সাবিনাদের মতো শিরোপা জেতার স্বপ্ন দেখছেন।

বিজ্ঞাপন

বিকেএসপির ফুটবলাররাও ছাড়াও আছেন অনেক সাধারণ সমর্থক। এদের অধিকাংশকে দেখা গেছে বসুন্ধরা কিংসের জার্সিতে৷ ক্রিকেটের সমর্থক টাইগার শোয়েবকেও দেখা গেছে ফুটবল দলকে শুভেচ্ছা জানাতে। বিমানবন্দরে রয়েছে অনেক উৎসুক জনতা।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সাফ ফুটবলনারী ফুটবলবাংলাদেশ ফুটবল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

অস্ট্রেলিয়ায় আশ্রয়ের সিদ্ধান্ত পাল্টে ইরানে ফিরছেন নারী ফুটবলার

অস্ট্রেলিয়ায় আশ্রয়ের সিদ্ধান্ত পাল্টে ইরানে ফিরছেন নারী ফুটবলার

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নারী ফুটবলারদের ‘অপহরণের’ অভিযোগ ইরানের

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নারী ফুটবলারদের ‘অপহরণের’ অভিযোগ ইরানের

আরও ২ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া, যা বলছে ইরান

আরও ২ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া, যা বলছে ইরান

ঋতুপর্ণায় মুগ্ধতা, নড়বড়ে ডিফেন্স ও পরিকল্পনা-সমন্বয়হীনতা

এশিয়ান কাপে বাংলাদেশঋতুপর্ণায় মুগ্ধতা, নড়বড়ে ডিফেন্স ও পরিকল্পনা-সমন্বয়হীনতা