• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

ক্যাসেমিরোকে বিশ্বসেরা বললেন নেইমার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৯ নভেম্বর ২০২২, ০৭:১৪
অ+
অ-
ক্যাসেমিরোকে বিশ্বসেরা বললেন নেইমার

গতকাল কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ ষোল নিশ্চিত করেছে ব্রাজিল। এদিন শুরু থেকে দাপট দেখিয়ে খেললেও প্রথমার্ধে গোল পায়নি দুই দলের কেউই। দ্বিতীয়ার্ধে ভিনিসিয়াস গোল করলেও বাদ হয়ে যায় অফসাইডে। কিন্তু পাঁচ বারের চ্যাম্পিয়নদের হতাশ হতে দেননি ক্যাসেমিরো।

বিজ্ঞাপন

ম্যাচের ৮৩তম মিনিটে দারুণ এক গোলে ব্রাজিলকে লিড এনে দেন ম্যান ইউয়ের এই তারকা ফুটবলার। ক্যাসেমিরোর পার্থক্য গড়ে দেওয়া এই গোলের অ্যাসিস্ট ছিল রদ্রিগোর। রিয়াল ফরোয়ার্ডের কাছ থেকে বল পেয়ে বুলেট গতির শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন ক্যাসেমিরো।

সুইজারল্যান্ডের বিপক্ষে বিজয়ের দিনে দলটির তারকা ফুটবলার নেইমার দলের সঙ্গে মাঠে না থাকলেও জয়ের নায়ক ক্যাসেমিরোকে ভাসালেন প্রশংসার জোয়ারে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টের মাধ্যমে নেইমার জানালেন ক্যাসেমিরো বিশ্বসেরা মিডফিল্ডার।

টুইটারের সেই পোস্টে নেইমার যেমনটা লিখেছেন, 'দীর্ঘ সময় ধরে বিশ্বের সেরা মিডফিল্ডার হিসেবে নিজেকে ধরে রেখেছে ক্যাসেমিরো।'

বিজ্ঞাপন

এসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফিফা বিশ্বকাপ কাতার ২০২২বিশ্বকাপ ফুটবলব্রাজিল ফুটবল দলনেইমার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরানের ম্যাচ মেক্সিকোতে সরানোর আবেদনে যা জানাল ফিফা

ইরানের ম্যাচ মেক্সিকোতে সরানোর আবেদনে যা জানাল ফিফা

যুক্তরাষ্ট্রের বাইরে বিশ্বকাপ ম্যাচ সরিয়ে নেওয়ার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের বাইরে বিশ্বকাপ ম্যাচ সরিয়ে নেওয়ার দাবি ইরানের

এখনও শেষ হয়নি ইরানের বিশ্বকাপ খেলার আশা!

এখনও শেষ হয়নি ইরানের বিশ্বকাপ খেলার আশা!

ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই গিনেস রেকর্ডবুকে মেক্সিকো

ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই গিনেস রেকর্ডবুকে মেক্সিকো