• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

নেইমারকে নিয়ে নতুন দুঃসংবাদ পেল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৯ নভেম্বর ২০২২, ২০:০০
অ+
অ-
নেইমারকে নিয়ে নতুন দুঃসংবাদ পেল ব্রাজিল

বিশ্বকাপের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে চোটে পড়েছিলেন নেইমার। সেই চোট তাকে আর গ্রুপ পর্বে নামতে দেয়নি। সেই নেইমারকে নিয়ে এবার নতুন দুঃসংবাদ পেল ব্রাজিল, যা আক্ষরিক অর্থেই দলের ‘মাথা ব্যথা’র কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলের সেই জয়ে পাওয়া চোট তাকে মাঠে নামতে দিচ্ছে না, এটা পুরোনো খবর। তবে তাতে দলের সঙ্গে থেকে খেলা দেখায় কোনো বাধা ছিল না। স্টেডিয়াম ৯৭৪-এ গতকাল যখন খেলছিল তার দল, তখন তিনি সেখানে যোগ দিতে পারেননি। 

কী হয়েছে নেইমারের, কেন তিনি দলের সঙ্গে যোগ দিতে পারেননি? এই প্রশ্নের জবাবটা এসেছে দলের ডাক্তারের কাছ থেকে। তিনি জানিয়েছেন, নেইমার অসুস্থ হয়ে পড়েছেন, মাথাব্যথাও আছে তার।

আরও পড়ুন>> কাপুরুষ-হিংসুকদের গুরুত্ব দিও না, নেইমারকে উপদেশ রোনালদোর

বিজ্ঞাপন

ব্রাজিলের প্রাণভোমরা ম্যাচটা দেখেছেন হোটেলে বসেই। এরপর ক্যাসেমিরোর গোলে দলকে জিততে দেখেছেন, দলকে শেষ ষোলোও নিশ্চিত করে ফেলতে দেখেছেন। ম্যাচ শেষে নেইমার টুইট করেছেন, ক্যাসেমিরোই বিশ্বের সেরা মিডফিল্ডার। তিনি লেখেন, ‘দীর্ঘ সময় ধরে বিশ্বের সেরা মিডফিল্ডার হিসেবে নিজেকে ধরে রেখেছে ক্যাসেমিরো।’

এমন এক জয়ের দিনে নেইমার কেন দলের সঙ্গে নেই, এমন একটা প্রশ্ন ধেয়ে গিয়েছিল ব্রাজিল তারকা ভিনিসিয়াস জুনিয়রের কাছে। তিনি বলেন, ‘নেইমার হোটেল রুমে ছিলেন, তার জ্বর হয়েছে। আমরা সবাই তার পাশে আছি। সে যেন শিগগিরই চোট আর অসুস্থতা কাটিয়ে উঠতে পারে, এই কামনা করছি।’ 

আরও পড়ুন>> ক্যাসেমিরোকে বিশ্বসেরা বললেন নেইমার

বিজ্ঞাপন

ম্যাচ শেষে নেইমারের অনুপস্থিতির কথা উঠে এল কোচ তিতের কথাতেও। তিনি জানান, ম্যাচ জিতেও নেইমারকে মিস করেছেন তিনি। ব্রাজিল কোচের কথা, ‘বিশ্বকাপে নেইমারকে ছাড়া এটি আমাদের প্রথম ম্যাচ ছিল। আপনাদের মতে সুইজারল্যান্ড ম্যাচের তারকা ক্যাসেমিরো। কিন্তু আমার মতে এটা ছিল দলীয় সাফল্য। তবে অস্বীকার করব না আমরা নেইমারকে মিস করেছি। তার ড্রিবলিং, পাস, গোল করার সক্ষমতা সবকিছুই।’

এনইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নেইমারব্রাজিল ফুটবল দলতিতেফিফা বিশ্বকাপ কাতার ২০২২বিশ্বকাপ ফুটবল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ব্রাজিল দলে ডাক না পেয়ে হতাশ নেইমার, যা বললেন প্রতিক্রিয়ায়

ব্রাজিল দলে ডাক না পেয়ে হতাশ নেইমার, যা বললেন প্রতিক্রিয়ায়

নেইমারকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা, ফিরলেন এন্ড্রিক

নেইমারকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা, ফিরলেন এন্ড্রিক

‘আমি থাকি বা না থাকি...’, ব্রাজিলের দল ঘোষণা করতে যাওয়ার দিনে নেইমার

‘আমি থাকি বা না থাকি...’, ব্রাজিলের দল ঘোষণা করতে যাওয়ার দিনে নেইমার

‘নেইমারের বিশ্বকাপ দলে না থাকার প্রশ্নই আসে না’

‘নেইমারের বিশ্বকাপ দলে না থাকার প্রশ্নই আসে না’