• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

ডিভোর্স প্রসঙ্গে সরব আলভেজের স্ত্রী, কাহিনীতে নতুন মোড়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:২২
অ+
অ-
ডিভোর্স প্রসঙ্গে সরব আলভেজের স্ত্রী, কাহিনীতে নতুন মোড়

কয়েকদিন ধরেই গুঞ্জন ছিল, কারাবন্দী দানি আলভেজের সঙ্গে বিবাহ বিচ্ছেদ চান তার স্ত্রী হোয়ানা সাঞ্জ। শুধু তাই নয়, একটি টেলিভিশনের প্রোগ্রামেও জানানো হয়েছিল আলভেজকে ছাড়তে চাওয়ার ব্যাপারটি তাদের নিশ্চিত করেছেন সাঞ্জ নিজেই। কিন্তু এবার সাঞ্জের বক্তব্যের পর পুরোপুরি ঘুরে গেল সবকিছু। আলভেজের কাছে ডিভোর্স চাওয়ার ব্যাপারে নাকি কোনো মন্তব্যই করেননি সাঞ্জ।  

বিজ্ঞাপন

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আলভেজের প্রসঙ্গে সাঞ্জ বলেন, ‘এটা স্পষ্ট করে বলতে চাই, আমি বলেছি উল্লেখ করে কিছু কথা ছড়ানো হয়েছে, যা পুরোপুরি মিথ্যা। আমি কোনো সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ করিনি এবং বিশেষ কোনো সাংবাদিকের সঙ্গেও কথা বলিনি। যদি কিছু বলতে হয়, তবে আমি হোয়ানা সাঞ্জ নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দেব। এর বাইরে বাকি সবকিছু শুধুই অনুমান।’

‘এল প্রোগ্রামা ডি আনা রোহা’ নামে একটি টেলিভিশন অনুষ্ঠানে প্রচার করা হয়েছিল আলভেজকে ছাড়তে চান তার স্ত্রী। তাদের দাবি, আলভেজকে ফোন করে ডিভোর্স চেয়েছিলেন হোয়ানা। এমনকি তিনি নাকি সামনাসামনি দেখাও করতে চেয়েছিলেন আলভেজের। তবে ওই সংবাদ প্রচারের দুই-তিনদিনের মধ্যে আজ সবকিছু অস্বীকার করলেন হোয়ানা। 

টিভি অনুষ্ঠানটির দাবি, সেই ফোন কলে আলভেজ হোয়ানাকে বলেছেন, তিনি তাকে হারাতে চান না। সে সময় হোয়ানাকে ভালোবাসার কথাও জানান আলভেজ। এদিকে তালাক চাওয়ার কথা অস্বীকার করলেও এরই মধ্যে ইনস্টাগ্রামে আলভেজের সঙ্গে নিজের বেশির ভাগ ছবিই সরিয়ে ফেলেছেন হোয়ানা।

বিজ্ঞাপন

বার্সেলোনায় থাকাকালে এক নারীর সঙ্গে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার হয়েছেন দানি আলভেজ। ঘটনার জেরে সম্প্রতি মেক্সিকান ক্লাব পুমাস থেকেও চাকরিচ্যুত হয়েছেন ব্রাজিলিয়ান তারকা। স্পেনের ব্রায়ান্স-২ কারাগারে বন্দী আছেন আলভেজ। এর আগে অন্য কারাগারে থাকলেও নিরাপত্তার কারণে সেখান থেকে তাকে সরিয়ে এই কারাগারে আনা হয়েছে। 

এনইআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বার্সেলোনাব্রাজিল ফুটবল দল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ব্রাজিল দলে ডাক না পেয়ে হতাশ নেইমার, যা বললেন প্রতিক্রিয়ায়

ব্রাজিল দলে ডাক না পেয়ে হতাশ নেইমার, যা বললেন প্রতিক্রিয়ায়

নেইমারকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা, ফিরলেন এন্ড্রিক

নেইমারকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা, ফিরলেন এন্ড্রিক

‘আমি থাকি বা না থাকি...’, ব্রাজিলের দল ঘোষণা করতে যাওয়ার দিনে নেইমার

‘আমি থাকি বা না থাকি...’, ব্রাজিলের দল ঘোষণা করতে যাওয়ার দিনে নেইমার

৬৮ শতাংশ ভোট পেয়ে বাজিমাত : বার্সার নেতৃত্বে কোনো পরিবর্তন নয়

৬৮ শতাংশ ভোট পেয়ে বাজিমাত : বার্সার নেতৃত্বে কোনো পরিবর্তন নয়