• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

নেইমারের সফল অস্ত্রোপচার 

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১১ মার্চ ২০২৩, ১৭:০৭
অ+
অ-
নেইমারের সফল অস্ত্রোপচার 

নেইমারের পায়ে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন তা এখনো নিশ্চিত নয়। কাতারের রাজধানী দোহার 'এএসপিইটিআর ক্লিনিক'-এ নেইমারের ডান পায়ের গোঁড়ালিতে অস্ত্রোপচার করা হয়। জানা যাচ্ছে, অস্ত্রোপচারের পর পিএসজি তারকা ভালো আছেন। আপাতত পুরোপুরি নিয়ম মেনে বিশ্রামে থাকবেন তিনি। 

বিজ্ঞাপন

এক বিবৃতিতে পিএসজির পক্ষ থেকে বলা হয়েছে, ‘সকালে (শুক্রবার) নেইমারের গোঁড়ালির অস্ত্রোপচার সফলভাবেই শেষ হয়েছে। এখন তাকে যথাযথ বিশ্রাম ও চিকিৎসার সব নিয়মাবলী মেনে চলতে হবে।’ যদিও পিএসজি কিংবা হাসপাতাল সূত্র কেউই নিশ্চিত করে জানাতে পারেননি কবে নাগাদ নেইমার বাড়ি ফিরতে পারেন। 

অ্যাঙ্কলের চোট নেইমারের জন্য নতুন কিছু নয়। একেকবার চোটে পড়ে দীর্ঘ সময়ের জন্য মাঠ থেকে ছিটকে গেছেন তিনি। কেবল পিএসজিতে যোগ দেওয়ার পরই চার বছরে তিনি ৪ বার ইনজুরির কবলে পড়েছেন। পিএসজির হয়ে লিগ ওয়ান ম্যাচে মাত্র ৪৯ শতাংশ ম্যাচ খেলেছেন নেইমার। অর্থাৎ পিএসজিতে আসার পর ২২৮ ম্যাচের মধ্যে খেলেছেন মাত্র ১১২টিতে। 

আরও পড়ুন: নেইমাররা না থাকায় এমন ব্যর্থতা, মনে করেন গালটিয়ের

বিজ্ঞাপন

এবার ছিটকে গেলেন মৌসুমের বাকি সময়ের জন্য। যদিও চোটের আগে বেশ ভালো ফর্মে ছিলেন সেলেসাও তারকা। 

চলতি মৌসুমে ক্লাবের জার্সিতে ভালোই ছন্দে ছিলেন নেইমার। সব প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে ১৮ গোল করেছেন। কিন্তু কাতার বিশ্বকাপ থেকে ফেরার পর লিগে ৮ ম্যাচে মাত্র ২ গোল করেছেন তিনি। বিশ্বকাপেও চোটের কারণে কয়েক ম্যাচ খেলতে পারেননি তিনি। কিন্তু এবারের চোট তাকে আরও বেশি সময়ের জন্য মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছে।

গত ২০ ফেব্রুয়ারি লিলের বিপক্ষে ফরাসি লিগের ম্যাচে ডান গোঁড়ালিতে চোট পান নেইমার। তবে এবারই প্রথম নয়। এই একই জায়গায় ক্যারিয়ারে আরও কয়েকবার চোট পেয়েছেন ইতিহাসের সবচেয়ে দামি এই ফুটবলার। এবারের চোট পাওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, নেইমারের গোড়ালির লিগামেন্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে আরও একবার অস্ত্রোপচারের টেবিলে যেতে হলো তাকে।

বিজ্ঞাপন

এফআই  

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নেইমারপিএসজি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ব্রাজিল দলে ডাক না পেয়ে হতাশ নেইমার, যা বললেন প্রতিক্রিয়ায়

ব্রাজিল দলে ডাক না পেয়ে হতাশ নেইমার, যা বললেন প্রতিক্রিয়ায়

নেইমারকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা, ফিরলেন এন্ড্রিক

নেইমারকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা, ফিরলেন এন্ড্রিক

‘আমি থাকি বা না থাকি...’, ব্রাজিলের দল ঘোষণা করতে যাওয়ার দিনে নেইমার

‘আমি থাকি বা না থাকি...’, ব্রাজিলের দল ঘোষণা করতে যাওয়ার দিনে নেইমার

পিএসজির কাছে চেলসির বড় হার, বোডোর স্বপ্নযাত্রা, কোনোমতে বাঁচল আর্সেনাল

পিএসজির কাছে চেলসির বড় হার, বোডোর স্বপ্নযাত্রা, কোনোমতে বাঁচল আর্সেনাল