• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

প্রকৃতির সান্নিধ্যে হাথুরু-হেরাথরা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২১ মার্চ ২০২৩, ২০:৩৫
অ+
অ-
প্রকৃতির সান্নিধ্যে হাথুরু-হেরাথরা
নাফিস ইকবালের ফেসবুক থেকে নেওয়া।

বাংলাদেশের লন্ডন বলা হয়ে থাকে সিলেট শহরকে। এই শহরে রয়েছে সময় কাটানো কিংবা ঘুরে বেড়ানোর জন্য দর্শনীয় সব স্থান। সিলেট বিখ্যাত চা বাগানের জন্য, পাশাপাশি রয়েছে ভোলাগঞ্জের সাদা পাথর কিংবা রাতারগুলের সোয়াম্প ফরেস্ট। আর ক্ষণিকের অবসরে সেখানেই এবার ঘুরে বেড়ালেন বাংলাদেশ ক্রিকেট দলের কোচিং স্টাফসহ ক্রিকেটাররা।

বিজ্ঞাপন

সোমবার বাংলাদেশ দল আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলেছে। এরপর আজ (মঙ্গলবার) ছিল দলের খেলোয়াড়দের বিশ্রামের দিন। আর এই বিশ্রামের দিনেই চন্ডিকা হাথুরুসিংহে, রঙ্গনা হেরাথরা ঘুরে বেড়িয়েছেন সাদা পাথরের শহরে। টিম ম্যানেজার নাফিস ইকবালের সঙ্গে ভোলাগঞ্জ ঘুরেছেন এই দুই লঙ্কান সঙ্গে ছিলেন পেসার হাসান মাহমুদও।  

এদিকে স্ত্রীকে নিয়ে এদিন ঘুরতে বেরিয়েছিলেন পেসার মোস্তাফিজুর রহমানও। চা বাগান ঘুরে তিনি গিয়েছেন রাতারগুলের সোয়াম্প ফরেস্টে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি পোস্টও করেছেন ফিজ।

.dhakapost

অবশ্য সবাই বিশ্রামে কিংবা ঘোরাঘুরিতে সময় কাটালেও সাকিব আল হাসানের ছিল না সেই সুযোগ। সিলেট থেকে ঢাকা এসে সাকিব এদিন যোগ দিয়েছেন বিমান বাংলাদেশের একটি অনুষ্ঠানে। এয়ারলাইন্সটির শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। 

বিজ্ঞাপন

এসএইচ/এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটচন্ডিকা হাথুরুসিংহেরঙ্গনা হেরাথ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সালমান আগার রান আউট বিতর্কে যা বলছে এমসিসি

সালমান আগার রান আউট বিতর্কে যা বলছে এমসিসি

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে এবার তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়

টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে এবার তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা