• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

আইপিএলে কেন যাননি, জানালেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
৭ এপ্রিল ২০২৩, ১৫:১৬
অ+
অ-
আইপিএলে কেন যাননি, জানালেন সাকিব

আইপিএলের চলতি মৌসুমে খেলছেন না সাকিব আল হাসান। জানা যায়, দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা এবং ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে টুর্নামেন্টটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তারকা এই অলরাউন্ডার। তবে বিষয়টি নিয়ে এতদিন নীরবই থেকেছেন সাকিব। আজ (শুক্রবার) আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট জয়ের পর অবশেষে মুখ খুললেন তিনি।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে সাকিব জানালেন, পারিবারিক কারণেই আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগের (আইপিএল) পরিচিত মুখ সাকিব। টুর্নামেন্টটির নয়টি আসরে খেলার অভিজ্ঞতা রয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারের। তবে সাকিব এবারই প্রথম কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অনুরোধে আসর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন।

সাকিবকে যেহেতু আইপিএলে বেশিরভাগ সময়ই পাওয়া যাবে না, তাই তার পরিবর্তে অন্য কোনো বিদেশি ক্রিকেটার নিতে চেয়েছিল কেকেআর। ফ্র্যাঞ্চাইজিটির তরফে সাকিবকে সেই অনুরোধ জানানো হয়। তবে চুক্তি যেহেতু হয়েছে। সাকিব চাইলে সেই অনুরোধ উপেক্ষা করতে পারতেন। জাতীয় দলের খেলা না থাকা সময়গুলোতে যে ম্যাচ পাওয়া যায়, সেগুলো খেলতে চাইতে পারতেন টাইগার অলরাউন্ডার। কিন্তু কেকেআরের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের খাতিরে সাকিব সেটা করতে চাননি।

বিজ্ঞাপন

আরও পড়ুন: মডেলিং কিংবা পড়াশোনা, সাকিবের মতো অলরাউন্ডার শিশির

এদিকে, আইপিএল খেলতে না পারায় মন খারাপ কি না প্রশ্নের জবাবে তিনি বলেন, 'নাহ। অবশ্যই ভালো একটা সুযোগ ছিল। বিশ্বকাপের বছর যেহেতু। কিন্তু ফ্যামিলি ইমার্জেন্সি তো ফ্যামিলি ইমার্জেন্সি।'

এদিকে চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) পরের ম্যাচগুলোতে মোহামেডানের হযে খেলার কথা ছিল সাকিবের। তবে সেখানেও খেলবেন কি না সাকিব সেটা নিয়েও রেখেছেন যথেষ্ট ধোঁয়াশা। কেননা ডিপিএলে খেলবেন কি না এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, 'সময়ই বলে দেবে'।

বিজ্ঞাপন

এসএইচ/এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সাকিব আল হাসানআইপিএল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

টি-টোয়েন্টিতে রোহিত নন, কোহলির চোখে গেইলই সেরা

টি-টোয়েন্টিতে রোহিত নন, কোহলির চোখে গেইলই সেরা

‘আইনি সমস্যা সমাধানের পরদিনই ফিরব ইনশাআল্লাহ’

সাকিব আল হাসান‘আইনি সমস্যা সমাধানের পরদিনই ফিরব ইনশাআল্লাহ’

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট