• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

আইপিএলের মাঝপথে দেশে ফিরলেন লিটন

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
২৮ এপ্রিল ২০২৩, ১৬:১৪
অ+
অ-
আইপিএলের মাঝপথে দেশে ফিরলেন লিটন

আইপিএলের চলতি আসরে প্রথমবারের মতো ডাক পেয়েছিলেন টাইগার উইকেটকিপার ব্যাটার লিটন দাস। কলকাতা নাইট রাইডার্সের হয়ে যদিও আইপিএল অভিষেকটা সুখকর হয়নি। এর মধ্যেই হঠাৎ করে আজ (শুক্রবার) দেশে ফিরলেন টাইগার এই ব্যাটার। কলকাতা টিম সূত্রে জানা গেছে, পারিবারিক ইর্মাজেন্সির কারণে ফিরে এসেছেন লিটন।

বিজ্ঞাপন

আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে একমাত্র টেস্ট থাকায় আইপিএলের শুরু থেকে খেলতে পারেননি। তবে কলকাতা শিবিরে যোগ দেওয়ার পর পাঁচ ম্যাচের মধ্যে একাদশে সুযোগ পেয়েছেন মোটে এক ম্যাচে। অভিষেক ম্যাচের অভিজ্ঞতাও সুখকর হয়নি টাইগার ব্যাটারের। ব্যাটিং ব্যর্থতার দিনে বাজে উইকেটকিপিংয়ে কেকেআর সমর্থকদের তোপের মুখে পড়েন তিনি। 

আরও পড়ুন: ‘আইপিএলে লিটনের বসে থাকা দেখতে ভালো লাগে না’

ওই ম্যাচের পরই লিটনের চলতি আইপিএল অধ্যায়ের ইতি টেনেছেন অনেকেই। অবশ্য খুব বেশি খেলার সুযোগও পেতেন না। আগামী মে মাসের ৫ তারিখ ইংল্যান্ডের চোমসফোর্ডে যোগ দেওয়ার কথা ছিল লিটনের। তার আগেই আজ দেশে ফিরে এসেছেন লিটন। এবারের মতো শেষ হলো লিটনের আইপিএল যাত্রা।

বিজ্ঞাপন

এদিকে, কলকাতা দলের মিডিয়া বিভাগ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘২৮ এপ্রিল, শুক্রবার, জরুরি পারিবারিক কারণে লিটন দাসকে বাংলাদেশে ফিরে যেতে হয়েছে। এই কঠিন সময় পেরিয়ে যেতে তার ও তার পরিবারের জন্য আমাদের শুভকামনা।’ 

এর আগে লিটনের অনাপত্তিপত্র নেওয়া ছিল ২ মে পর্যন্ত। পরবর্তীতে আরো ২ দিন তিনি ছুটি বাড়িয়ে নেন। তবে সেই নিদিষ্ট সময়ের আগেই দেশে ফিরলেন তিনি।

আরও পড়ুন: বাজে ফর্ম ছাড়াও যে কারণে লিটনকে বাদ দিল কলকাতা

বিজ্ঞাপন

এবারের আসরে ব্যাট হাতে কেবল এক ম্যাচেই মাঠে নামেন লিটন। সেদিন অবশ্য করেছিলেন মোটে ৪ রান। অবশ্য সেদিন উইকেটের পেছনে মিস করেছিলেন ২টি সহজ স্ট্যাম্পিং করার সুযোগ। এরপর আর মাঠে নামা হয়নি তারকা এই ব্যাটারের।

এসএইচ/এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

লিটন দাসকলকাতা নাইট রাইডার্সআইপিএলবাংলাদেশ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

মুস্তাফিজের বদলি নিলো কলকাতা, তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার

মুস্তাফিজের বদলি নিলো কলকাতা, তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার

‘লিটনকে বলেছি এই মুহূর্তে এটা প্রয়োজন, সে সানন্দে রাজি হয়েছে’

‘লিটনকে বলেছি এই মুহূর্তে এটা প্রয়োজন, সে সানন্দে রাজি হয়েছে’

পাকিস্তান সিরিজে নতুন ভূমিকায় লিটন, আশাবাদী ফাহিম

পাকিস্তান সিরিজে নতুন ভূমিকায় লিটন, আশাবাদী ফাহিম