• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

জুলাইয়ে যে দুই দলের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৪ জুন ২০২৩, ২১:৪০
অ+
অ-
জুলাইয়ে যে দুই দলের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা
ফাইল ছবি

আগামী মাসেই পর্দা উঠবে নারী ফুটবল বিশ্বকাপের। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে বসবে এবারের নারী বিশ্বকাপ। ২০ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত চলবে নারী ফুটবল বিশ্বকাপের নবম আসর। আসন্ন এই বিশ্বকাপকে সামনে রেখে অনুশীলন চালিয়ে যাচ্ছে আর্জেন্টিনা নারী ফুটবল দল। 

বিজ্ঞাপন

আসন্ন নারী বিশ্বকাপে জি গ্রুপে রয়েছে আর্জেন্টিনা, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইতালি, সুইডেন এবং দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বের তিনটি ম্যাচের দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে জুলাইয়ে। নিজেদের প্রথম ম্যাচে ২৪ জুলাই ইতালি নারী দলের বিপক্ষে লড়বে আর্জেন্টিনার মেয়েরা আর ২৭ জুলাই আর্জেন্টিনার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। আর্জেন্টিনা গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সুইডেনের বিপক্ষে লড়বে ২ আগস্ট। 

বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা দলের সূচিতে দেখা যায়, আগামী এক সপ্তাহ জিম সেশন এবং অনুশীলনেই ব্যস্ত সময় পার করবে নারী দল। এদিকে, নারী বিশ্বকাপে আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল রয়েছে গ্রুপ এফতে। সেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ফ্রান্স, জামাইকা ও পানামাকে। ধারণা করা হচ্ছে, অল্প কিছুদিনের মধ্যেই বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করবে সেলেসাওরা।

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আর্জেন্টিনা ফুটবল দলআর্জেন্টিনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফিনালিসিমা বাতিল : বিকল্প দুই প্রস্তাব পেলেও রাজি হয়নি আর্জেন্টিনা

ফিনালিসিমা বাতিল : বিকল্প দুই প্রস্তাব পেলেও রাজি হয়নি আর্জেন্টিনা

আর্জেন্টিনার রেকর্ড ম্যাচ খেলা গোলরক্ষক অবসরে

আর্জেন্টিনার রেকর্ড ম্যাচ খেলা গোলরক্ষক অবসরে

ফিনালিসিমা বাতিলে মেসির হাত নেই, বিশ্বকাপের আগে চেয়েছিলেন ৪৯তম ট্রফি

ফিনালিসিমা বাতিলে মেসির হাত নেই, বিশ্বকাপের আগে চেয়েছিলেন ৪৯তম ট্রফি

হচ্ছে না ফিনালিসিমা

হচ্ছে না ফিনালিসিমা