• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

‌‘মেয়েদের ক্রিকেটে তুলনামূলক বেশি ধৈর্য লাগে’

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
২৫ জুন ২০২৩, ২১:০৮
অ+
অ-
‌‘মেয়েদের ক্রিকেটে তুলনামূলক বেশি ধৈর্য লাগে’
ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী দল সর্বশেষ কয়েক বছরে বড় কোনো শিরোপা জিততে পারেনি। তবে দল হিসেবে বেশ ভালো একটা প্রসেসের মধ্যে দিয়েই যাচ্ছে। যে কারণে নারী দলকে সমর্থন দিতে এবং তাদের প্রতি উৎসাহ যোগানের কথা বললেন দলটির প্রধান কোচ হাসান তিলেকরত্নে। আজ রোববার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই কথা বলেন সাবেক লঙ্কান এই ক্রিকেটার।  

বিজ্ঞাপন

হাসান তিলেকরত্নে বলছিলেন, ‘তাদের অভিজ্ঞতা আছে, সব ধরনের চ্যালেঞ্জ জয় করার পদ্ধতি জানা আছে। তবে মেয়েদের ক্রিকেটে তুলনামূলক বেশি ধৈর্য্য ধরতে হয়। তাদের কিছুটা জায়গা দরকার হয়, সেই আত্মবিশ্বাসটা লাগে। তাদেরকে এটি দিতে হবে। আমি নিশ্চিত তারা মানসিক দিক থেকে ভালো অবস্থায় আছে। তাদের সমর্থন দিন, সঙ্গে থাকুন, উৎসাহ জোগান। আমি নিশ্চিত তারা সময়ের সঙ্গে সঙ্গে রোমাঞ্চকর ফল বয়ে আনবে’ 

আসন্ন ভারত সিরিজে মেয়েরা আত্মবিশ্বাসী বলে মনে করেন তিলেকরত্নে, ‘আমি যেমনটা বললাম, প্রক্রিয়া ধরে রাখা ও কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করা গুরুত্বপূর্ণ। ইতিবাচক ফলাফল এত সহজে আসবে না। আমাদের সে অনুযায়ী কাজ করতে হবে, নিবেদন থাকতে হবে এবং সেরা ক্রিকেটটা খেলতে হবে। আমি মনে করি, মেয়েরা খুব আত্মবিশ্বাসী এবং এই সিরিজটির অপেক্ষা করছে।’ 

‘আমরা মাত্রই আমাদের অনুশীলন শুরু করেছি। কয়েকজনের ওয়ান টু ওয়ান সেশন চলছে। এছাড়া স্পিনারদের নিয়ে একটি ক্যাম্প করছেন স্পিন কোচ। ভারত সিরিজের ক্যাম্প শুরু করব ১ জুলাই।’

বিজ্ঞাপন

এদিকে নারী ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ দলের ব্যাটিং নিয়ে তিলেকরত্নে বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিতে কিছু ইতিবাচক দিক ছিল। আমার যত দূর মনে পড়ে, ১৬ রানে ৬ উইকেট পড়ার পর আমরা ক্যারেক্টার শো করেছি। ফাইনালে কিছু ঘাটতি ছিল। দূর্ভাগ্যবশতভাবে আমরা কয়েকটি ক্যাচ ছেড়েছি, স্টাম্পিংয়ের সুযোগ কাজে লাগাতে পারিনি। না হলে তাদেরকে ১০০ রানের নিচে আটকে রাখতে পারতাম। এমন হলে হয়তো ম্যাচটা আমাদেরও হতে পারতো।’ 

এসএইচ/এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটনারী ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা বিসিবির

নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা বিসিবির

নাহিদ রানার যে জায়গায় ঘাটতি দেখছেন তালহা

নাহিদ রানার যে জায়গায় ঘাটতি দেখছেন তালহা

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার

সালমানের রান আউট নিয়ে লিটন, ‘এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি’

সালমানের রান আউট নিয়ে লিটন, ‘এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি’