• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

ব্রাজিলের স্বপ্নভঙ্গ করে আর্জেন্টিনার শিরোপা উৎসব

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৬ জুন ২০২৩, ০৮:৩৩
অ+
অ-
ব্রাজিলের স্বপ্নভঙ্গ করে আর্জেন্টিনার শিরোপা উৎসব

ক্রীড়াঙ্গনে আর্জেন্টিনার জয়জয়কার চলছেই। গেল বছর মরুর দেশ কাতারে তিন যুগের আক্ষেপ ঘুচিয়ে বিশ্বকাপের শিরোপা জিতেছে লিওনেল মেসি এন্ড কোং। বিশ্বজয়ের পরও জয়রথ অব্যাহত আছে ফিফার শীর্ষ র‌্যাংকিংধারীদের। অন্যদিকে, জুনিয়র ফুটসাল ফুটবল টুর্নামেন্টেও এবার চ্যাম্পিয়ন হলো আকাশী-সাদা বাহিনী। কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনার যুবারা। 

বিজ্ঞাপন

ক্রীড়াঙ্গনে ব্রাজিল-আর্জেন্টিনা মানেই বাড়তি উত্তেজনা। আন্তর্জাতিক ফুটবলে এই দুই দলের লড়াই যেমন অন্যরকম মর্যাদা বহন করে ঠিক তেমনি ফুটসাল ফুটবলেও এই দুই দলের লড়াই যোগ করে ভিন্ন মাত্রা। কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টে গ্রুপ ‘বি’তে ছিল এ দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ফাইনালের আগেও আরও একবার একে অপরের মুখোমুখি হয়েছিল তারা। কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। 

আরও পড়ুন: এক বছরের ছুটিতে যাচ্ছেন মেসি!

রোববার (২৫ জুন) দিবাগত রাতে প্যারাগুয়ের লুক শহরে অলিম্পিক কমিটি মাঠে শিরোপার লক্ষ্যে খেলতে নেমে প্রথমে এগিয়ে গিয়েছিল সেলেসাও যুবারা। খেলা শুরুর ১২ তম মিনিটে আন্দ্রের গোলে লিড নেয় তারা। এরপর প্রথমার্ধে আর কোনো গোলের দেখা পায়নি দুই দলই। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই গোল শোধ দেয় আর্জেন্টিনা। বেত্তনির গোলে সমতায় ফেরার পর জয়ের জন্য মরিয়া হয়ে উঠে তারা। ম্যাচের অন্তিম মুহূর্তে ক্যাসকোর গোলে লিড নেয় আর্জেন্টাইন যুবারা। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় উৎসবে মাতে আর্জেন্টিনা।

বিজ্ঞাপন

— CONMEBOL.com (@CONMEBOL) June 25, 2023

যেভাবে ফাইনালে উঠেছিল দুই দল

আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচে পেরুকে ৩-০ গোলে, দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে ৬-০ গোলে, তৃতীয় ম্যাচে ইকুয়েডরকে ৩-১ গোলে এবং শেষ ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলে ড্র করে। সেমিফাইনালে তারা ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোল জয়লাভ করে। 

বিজ্ঞাপন

আরও পড়ুন: জুলাইয়ে যে দুই দলের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা

অন্যদিকে ব্রাজিল নিজদের প্রথম ম্যাচে পেরুকে ১০-০ গোলে, দ্বিতীয় ম্যাচে ইকুয়েডরকে ৪-০ গোলে, তৃতীয় ম্যাচে উরুগুয়েকে ৭-১ গোলে এবং শেষ ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ১-১ গোলে ড্র করে। সেমিফাইনালে তারা কলম্বিয়ার বিপক্ষে ৩-০ গোল জয়লাভ করে।

এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আর্জেন্টিনা ফুটবল দলব্রাজিল ফুটবল দল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফিনালিসিমা বাতিল : বিকল্প দুই প্রস্তাব পেলেও রাজি হয়নি আর্জেন্টিনা

ফিনালিসিমা বাতিল : বিকল্প দুই প্রস্তাব পেলেও রাজি হয়নি আর্জেন্টিনা

ব্রাজিল দলে ডাক না পেয়ে হতাশ নেইমার, যা বললেন প্রতিক্রিয়ায়

ব্রাজিল দলে ডাক না পেয়ে হতাশ নেইমার, যা বললেন প্রতিক্রিয়ায়

আর্জেন্টিনার রেকর্ড ম্যাচ খেলা গোলরক্ষক অবসরে

আর্জেন্টিনার রেকর্ড ম্যাচ খেলা গোলরক্ষক অবসরে

নেইমারকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা, ফিরলেন এন্ড্রিক

নেইমারকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা, ফিরলেন এন্ড্রিক