• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

মেসিকে কবে বিদায়ী সংবর্ধনা দেওয়া হবে, জানালেন লাপোর্তা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১ জুলাই ২০২৩, ০৮:৫৭
অ+
অ-
মেসিকে কবে বিদায়ী সংবর্ধনা দেওয়া হবে, জানালেন লাপোর্তা
ফাইল ছবি

লিওনেল মেসির বার্সায় ফেরার সম্ভাবনা নিয়ে কম জল ঘোলা হয়নি। মেসি নিজেও চেয়েছিলেন ফিরতে, তাকে চেয়েছিল বার্সাও। তবে দলবদলে তো আর চাইলেও সবকিছু সম্ভব নয়। বিশেষ করে বার্সার মতো দলের, যাদের আর্থিক অবস্থা বর্তমানে খুব একটা ভালো নয়। তাই নানা জটিলতায় মেসির আর বার্সায় ফেরা হয়নি।

বিজ্ঞাপন

পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তির মেয়াদ শেষে মেসি যোগ দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে। মেসির বার্সায় ফেরা না হলেও কাতালান ক্লাবটিতে ব্যতিক্রমী প্রত্যাবর্তন হতে পারে।

ব্যাপারটা তাহলে খোলাসা করা যাক। ন্যু ক্যাম্প থেকে মেসিকে আনুষ্ঠানিক বিদায় দিতে চায় বার্সা। তবে তাকে কবে বিদায় দিতে পারে, তা ধোঁয়াশার মধ্যেই ছিল এত দিন। বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা এবার সেই বিষয়ে স্পষ্ট ধারণা দিলেন।

২০২১ সালের আগস্টে অনেকটা বাধ্য হয়েই বার্সেলোনা ছেড়েছিলেন মেসি। সেই সময় তাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে ক্লাবের সর্বকালের সেরা ফুটবলারকেও বিদায় বলতে হয়েছে। দলবদলের মৌসুম শেষের এক সপ্তাহ আগে বার্সা মেসিকে জানিয়ে দিয়েছিল, লা লিগায় বেতনসীমা–সংক্রান্ত নীতির কারণে তাকে নিবন্ধন করতে পারছে না। মেসির পিএসজিতে যাওয়ার সিদ্ধান্তটা তাই খুব তাড়াহুড়া করেই নিতে হয়েছিল। আনুষ্ঠানিকভাবে তিনি তাই মাঠ থেকে বিদায় পাননি।

বিজ্ঞাপন

ক্যাম্প ন্যুতে মেসিকে শেষবার বার্সার জার্সিতে খেলতে দেখার পর বিদায় জানানো থেকে বঞ্চিত হয়েছেন ভক্তরাও। ভক্তদের সেই আক্ষেপ দেরিতে হলেও ঘোচাতে চান লাপোর্তা। এ ব্যাপারে কাতালান টেলিভিশন ‘টিভি ৩’-কে বার্সা সভাপতি বলেছেন, ‘বার্সা সব সময়ই ওর (মেসির) ঘর থাকবে। ওকে মাঠ থেকে বিদায় দেওয়ার জন্য তাদের (মেসির প্রতিনিধিদের) সঙ্গে সাক্ষাৎ করেছি। স্পটিফাই ক্যাম্প ন্যুর শুরুর দিন বিদায়ের জন্য দারুণ হতে পারে।’

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

লিওনেল মেসিবার্সেলোনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

৬৮ শতাংশ ভোট পেয়ে বাজিমাত : বার্সার নেতৃত্বে কোনো পরিবর্তন নয়

৬৮ শতাংশ ভোট পেয়ে বাজিমাত : বার্সার নেতৃত্বে কোনো পরিবর্তন নয়

ফিনালিসিমা বাতিলে মেসির হাত নেই, বিশ্বকাপের আগে চেয়েছিলেন ৪৯তম ট্রফি

ফিনালিসিমা বাতিলে মেসির হাত নেই, বিশ্বকাপের আগে চেয়েছিলেন ৪৯তম ট্রফি

বার্নাব্যুতেই হতে পারে ফিনালিসিমা, তবে অসন্তুষ্ট আর্জেন্টিনা

বার্নাব্যুতেই হতে পারে ফিনালিসিমা, তবে অসন্তুষ্ট আর্জেন্টিনা

ইংল্যান্ডে গিয়েও খেলা দেখতে পারেননি বার্সা সমর্থক, গেলেন ভুল স্টেডিয়ামে

ইংল্যান্ডে গিয়েও খেলা দেখতে পারেননি বার্সা সমর্থক, গেলেন ভুল স্টেডিয়ামে