• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

দিল্লিতে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২ জুলাই ২০২৩, ২২:৪৮
অ+
অ-
দিল্লিতে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা
ফাইল ছবি

নবম দল হিসেবে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করলো শ্রীলঙ্কা। স্পিনার মহেশ থিকশানা ও ওপেনার পাথুম নিশাঙ্কার দুর্দান্ত পারফরম্যান্সে রোববার (২ জুলাই) সুপার সিক্সে লঙ্কানরা ৯ উইকেটের বড় ব্যবধানে হারায় জিম্বাবুয়েকে। গ্রুপ পর্ব ও সুপার সিক্স মিলিয়ে ৮ পয়েন্ট নিয়ে নবম দল হিসেবে বিশ্বকাপে খেলার টিকিট পায় ১৯৯৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। এরফলে কোয়ালিফায়ার-২ হিসেবে ৬ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে দিল্লিতে মাঠে নামবে তারা। 

বিজ্ঞাপন

জিতলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত, এমন সমীকরণ নিয়ে কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে মুখোমুখি হয় শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। টস হেরে প্রথমে বোলিং করতে নামে শ্রীলঙ্কা। দলটির বাঁহাতি পেসার দিলশান মধুশঙ্কার বোলিং তোপে ৩০ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে জিম্বাবুয়ে।

চতুর্থ উইকেটে ৬৮ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন ইনফর্ম সিন উইলিয়ামস ও সিকান্দার রাজা। ৩১ রান করে রাজা ফিরলেও, হাফ-সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামস। শেষ পর্যন্ত থিকশানার প্রথম শিকার হয়ে ৫৬ রানে আউট হন উইলিয়ামস। ৫৭ বল খেলে ৬টি চার ও ১টি ছক্কা মারেন তিনি।

দলীয় ১২৭ রানে পঞ্চম ব্যাটার হিসেবে উইলিয়ামস ফেরার পর জিম্বাবুয়ের টেল এন্ডারদের চেপে ধরেন থিকশানা ও পেসার মাথিশা পাথিরানা। এতে ৩২.২ ওভারে ১৬৫ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। শ্রীলঙ্কার থিকশানা ৪টি, মধুশঙ্কা ৩টি ও পাথিরানা ২টি উইকেট নেন।

বিজ্ঞাপন

১৬৬ রানের জবাবে শ্রীলঙ্কাকে ১০৩ রানের সূচনা এনে দেন দুই ওপেনার নিশাঙ্কা ও দিমুথ করুণারত্নে। জুটিতে ৩০ রান অবদান রেখে ফিরেন করুণারত্নে। দ্বিতীয় উইকেটে ৬৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে শ্রীলঙ্কার জয় ও বিশ্বকাপে খেলা নিশ্চিত করেন নিশাঙ্কা। ৩২ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি তুলে ১০১ রানে অপরাজিত থাকেন তিনি। ১০২ বল খেলে ১৪টি চার মারেন নিশাঙ্কা। ম্যাচ সেরা হন থিকশানা।

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটশ্রীলঙ্কান ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘আইনি সমস্যা সমাধানের পরদিনই ফিরব ইনশাআল্লাহ’

সাকিব আল হাসান‘আইনি সমস্যা সমাধানের পরদিনই ফিরব ইনশাআল্লাহ’

‘কোনো দলই সংস্থার চেয়ে বড় নয়’ : বাংলাদেশ-পাকিস্তান ইস্যুতে মুখ খুললেন জয়

‘কোনো দলই সংস্থার চেয়ে বড় নয়’ : বাংলাদেশ-পাকিস্তান ইস্যুতে মুখ খুললেন জয়

সিরিজ বাঁচানোর ম্যাচে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ, যেমন হবে একাদশ

সিরিজ বাঁচানোর ম্যাচে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ, যেমন হবে একাদশ

সালমানের রান আউট থেকে সচেতনতার বার্তা দিলো রাওয়ালপিন্ডি পুলিশ

সালমানের রান আউট থেকে সচেতনতার বার্তা দিলো রাওয়ালপিন্ডি পুলিশ