• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

ডমিঙ্গোর কোচিং প্যানেলে যুক্ত হলেন আমলা 

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২ আগস্ট ২০২৩, ১৯:৫৭
অ+
অ-
ডমিঙ্গোর কোচিং প্যানেলে যুক্ত হলেন আমলা 

ব্যাট হাতে সারাবিশ্বের বোলারদের শাসন করেছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার হাশিম আমলা। ক্রিকেটের সব ফরম্যাটেই তিনি ছিলেন আদর্শ এক ব্যাটার। ব্যাট আর গ্লাভসকে বিদায় জানিয়েছেন বেশ কদিন আগেই। এবার তাকে দেখা যাবে নতুন ভূমিকায়। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটের দল লায়ন্সের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন আমলা। তিন বছরের চুক্তিতে দলটির সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি। 

বিজ্ঞাপন

কোচিং প্যানেলে আমলা সঙ্গে পাচ্ছেন দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের সাবেক কোচ রাসেল ডোমিঙ্গোকে। আমলার মতো ডোমিঙ্গো নিজেও এই দলে নতুন সংযোজন। 

লায়ন্সে আমলা এসেছেন তারই সাবেক সতীর্থ জেপি ডুমিনির স্থলাভিষিক্ত হয়ে। মিডল অর্ডার ব্যাটার ডুমিনি জাতীয় দলের সাদা বলের দলের সঙ্গে যুক্ত হয়েছেন। ডমিঙ্গো দায়িত্ব নিয়েছেন ওয়ান্ডিলে গুয়াভুর জায়গায়। তিনিও সাউথ আফ্রিকার সাদা বলের দলের সাথে যুক্ত এখন।  ফিল্ডিং কোচের দায়িত্বে দেখা যাবে তাকে।

আমলা এর আগে সাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টোয়েন্টির দল এমআই ক্যাপ টাউনের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেছেন। সেই সঙ্গে এমজান্সি সুপার লিগে ক্যাপ টাউন ব্লিটজের সঙ্গে কাজ করেছেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন: বিশ্বকাপের প্রস্তুতিতে অস্ট্রেলিয়া-আফ্রিকার ওয়ানডে সিরিজ 

নিজ দেশের ঘরোয়া ক্রিকেটের শীর্ষ দলটির কোচ হয়ে নিজের অনুভূতি জানিয়ে আমলা বলেন, 'লায়ন্স ক্রিকেটের সঙ্গে কাজ করতে পেরে আমি সত্যিই আনন্দিত। তারা প্রোটিয়াদের সবচেয়ে বেশি ক্রিকেটার উঠিয়ে আনা দল এবং তাদের সঙ্গে কাজ করতে পারাটা গর্বের।'

একসময়ের গুরু রাসেল ডোমিঙ্গোর সাথে কাজ করতেও মুখিয়ে আছেন আমলা, 'প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে আমি অনেকদিন কোচ হিসেবে পেয়েছি। আন্তর্জাতিক অঙ্গনে তার অভিজ্ঞতা অনেক। তার সঙ্গে কাজ করতে এবং অভিজ্ঞতা ভাগাভাগি করে নিতে আমি উদগ্রীব হয়ে আছি।'

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেট মৌসুম এখনও শুরু হয়নি। আগামী কয়েকদিনের মধ্যেই সূচি প্রকাশের কথা রয়েছে। লঙ্গার ভার্সন ছাড়াও লায়ন্স ওয়ানডে কাপ ও টি-টোয়েন্টি টুর্নামেন্টেও অংশ নেবে। দলটি দক্ষিণ আফ্রিকার অন্যতম সফল এক দল। গত চার মৌসুমে তিন ফরম্যাটে মিলিয়ে ৫ বার শিরোপা ঘরে তুলেছে তারা।

জেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

দক্ষিণ আফ্রিকা ক্রিকেটরাসেল ডোমিঙ্গো

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বড় জয়ে সিরিজ সমতায় নিউজিল্যান্ড

বড় জয়ে সিরিজ সমতায় নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড সিরিজের শুরুতে দক্ষিণ আফ্রিকার দলেও চোটের ধাক্কা

নিউজিল্যান্ড সিরিজের শুরুতে দক্ষিণ আফ্রিকার দলেও চোটের ধাক্কা

ঘরের মাঠে বড় হারের পর নিউজিল্যান্ড দলে দুঃসংবাদ

ঘরের মাঠে বড় হারের পর নিউজিল্যান্ড দলে দুঃসংবাদ

দুই দলই সেমিতে খেললেও ইংল্যান্ডের চেয়ে বেশি অর্থ পেয়েছে দক্ষিণ আফ্রিকা

দুই দলই সেমিতে খেললেও ইংল্যান্ডের চেয়ে বেশি অর্থ পেয়েছে দক্ষিণ আফ্রিকা