• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

বর্ষসেরা তরুণ ফুটবলার বেলিংহাম

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৩১ অক্টোবর ২০২৩, ১০:২৪
অ+
অ-
বর্ষসেরা তরুণ ফুটবলার বেলিংহাম

প্যারিসে সোমবার রাতে অনুষ্ঠিত হয়েছে জমকালো ব্যালন ডি অর অনুষ্ঠান। যেখানে সেরা ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন লিওনেল মেসি। রেকর্ড অষ্টমবার এই পুরস্কার পেলেন তিনি। এদিন বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার কোপা ট্রফি জিতেছেন জুড বেলিংহাম।

কেবল ১৬ বছর বয়সে বার্মিংহ্যাম সিটির মূল দলে অভিষেকের পর অল্প কদিনেই ক্লাবটির মাঝমাঠের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন বেলিংহাম। পরের বছর বরুশিয়া ডর্টমুন্ডে যোগ দিয়ে সেখানেও খুব দ্রুত নিজেকে মানিয়ে নেন তিনি। আলো ছড়িয়ে নজর কাড়েন ফুটবল বিশ্বের।

বিজ্ঞাপন

গত জুনে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে যেন নতুন রূপে ধরা দিয়েছেন বেলিংহাম। শুধু মাঝমাঠে নয়, আক্রমণভাগেও হয়ে উঠেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন। দলটির জার্সিতে ১৩ ম্যাচ খেলে করে ফেলেছেন ১৩ গোল।

ক্যারিয়ারের শুরু থেকে অবিশ্বাস্য ধরাবাহিকতায় এগিয়ে চলার পথে এবার ব্যালন ডি অরের মঞ্চে জিতলেন দারুণ এই স্বীকৃতি—কোপা ট্রফি।

২০১৮ সাল থেকে পুরস্কারটি দেওয়া শুরু করে ‘ফ্রান্স ফুটবল’ ম্যাগাজিন। প্রথমবার পুরস্কারটি জেতেন কিলিয়ান এমবাপে। পরের বছর মাটাইস ডি লিখট। করোনাভাইরাস মহামারীর কারণে ২০২০ সালে ব্যালন ডি অরের কোনো পুরস্কারই দেয়নি ফ্রান্স ফুটবল। এরপর ২০২১ সালে পেদ্রি এবং গতবছর তার বার্সেলোনা সতীর্থ গাভি পুরস্কারটি পান।

এইচজেএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রিয়াল মাদ্রিদইংল্যান্ড ফুটবল দলব্যালন ডি অর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ম্যানসিটি ম্যাচের আগে শক্তি বাড়ল রিয়াল মাদ্রিদের

ইউসিএলে শেষ ষোলো’র ফিরতি লেগম্যানসিটি ম্যাচের আগে শক্তি বাড়ল রিয়াল মাদ্রিদের

এলচেকে গুঁড়িয়ে বার্সেলোনার আরও কাছে রিয়াল

এলচেকে গুঁড়িয়ে বার্সেলোনার আরও কাছে রিয়াল

এমবাপের ফেরা নিয়ে যা বললেন রিয়াল কোচ

এমবাপের ফেরা নিয়ে যা বললেন রিয়াল কোচ

রাস্তায় গাড়ি থামিয়ে ভক্তদের সঙ্গে রুডিগারের নাচ-উদযাপান

রাস্তায় গাড়ি থামিয়ে ভক্তদের সঙ্গে রুডিগারের নাচ-উদযাপান