• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

আইপিএলে বিনিয়োগ করবে সৌদি আরব!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৫ নভেম্বর ২০২৩, ১১:০৪
অ+
অ-
আইপিএলে বিনিয়োগ করবে সৌদি আরব!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করার পরিকল্পনা করছে সৌদি আরব। এমনটি যদি হয়, তাহলে ৩০ বিলিয়ন মার্কিন ডলারে রূপ নিবে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগ। বেশ কিছু ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। 

বিজ্ঞাপন

২০২২ এর ফুটবল বিশ্বকাপের পর একে একে ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র, করিম বেঞ্জেমার মতো ফুটবলারদের নিজেদের দেশের ক্লাবে চুক্তি করে বিশ্ব ফুটবল মানচিত্রে আমূল বদল ঘটিয়েছে সৌদি আরব। এবার তাদের নজরে ক্রিকেটে!

আইপিএলে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করতে চায় সৌদি আরব। ব্লুমবার্গের একটি রিপোর্ট থেকে জানা গেছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায় সৌদি আরব।

সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমনের উপদেষ্টা ভারত সরকারের সঙ্গে এই নিয়ে শীঘ্রই আলোচনায় বসবেন। আইপিএলের সঙ্গে কীভাবে এই চুক্তি করা যায়, তা নিয়েও কথা বলবে সৌদি আরব। জানা গেছে, গত সেপ্টেম্বরের সৌদি আরবের প্রিন্সের ভারত সফরেই এই বিনিয়োগ নিয়ে প্রাথমিকভাবে কথা হয়।

বিজ্ঞাপন

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আইপিএলসৌদি আরবটি টোয়েন্টি ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সৌদিতে ইরানের মিসাইল হামলায় নিহত বাংলাদেশির মরদেহ দেশে আসবে শুক্রবার

সৌদিতে ইরানের মিসাইল হামলায় নিহত বাংলাদেশির মরদেহ দেশে আসবে শুক্রবার

টি-টোয়েন্টিতে রোহিত নন, কোহলির চোখে গেইলই সেরা

টি-টোয়েন্টিতে রোহিত নন, কোহলির চোখে গেইলই সেরা

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট