• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

সাকিব-তামিমের ইন্টারভিউ নিয়ে অস্বস্তিতে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
১৪ নভেম্বর ২০২৩, ১৭:৩৩
অ+
অ-
সাকিব-তামিমের ইন্টারভিউ নিয়ে অস্বস্তিতে বিসিবি

ভারতের মাটিতে চলমান বিশ্বকাপ শেষ হওয়ার আগেই দেশের বিমান ধরতে হয়েছিল বাংলাদেশ ক্রিকেট দলকে। যতদিন দল ভারতে ছিল, ততদিন অনেকটা আড়ালেই ছিল দুই শীর্ষ ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্ব। বিশ্বকাপ ব্যর্থতার পর সেসব বিষয় নতুন করে ওঠে আসছে। আলোচনা চলছে সাকিব ও তামিমের দেওয়া ভিডিও বার্তা ও সাক্ষাৎকার নিয়েও। এ নিয়ে অস্বস্তিতে পড়েছে স্বয়ং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বিজ্ঞাপন

আজ (মঙ্গলবার) বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। তিনি বলেন, ‘সাকিব-তামিম-মুশফিক-রিয়াদ তো নতুন ক্রিকেট খেলছে না। তারা তাদের কোড অব কন্টাক্ট সম্পর্কে ওয়াকিবহাল। বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটারদের তালিকায় তারা ওপরের দিকেই থাকবে। তারা যে কাজগুলো করেছে বা যেই ইন্টারভিউগুলো দিয়েছে– যেটা নিয়ে এত আলোচনা-সমালোচনা হয়েছে, সেই জিনিসগুলো যদি বিশ্বকাপ শুরুর আগে না হতো। তাহলে আমরা আরও স্বস্তির জায়গাতে থাকতাম। ওইরকম যদি না হতো তাহলে হয়তো ভালো হতো।’

আরও পড়ুন

মিরপুর আর গামিনি যখন ব্যর্থতার বড় কারণ
বিশ্বকাপ ব্যর্থতার দায় এড়াতে পারবেন হাথুরুসিংহে?
নতুন অধিনায়ক হচ্ছেন লিটন

সাকিব-তামিম ইস্যুতে গণমাধ্যমেরও দায় দেখছেন টিুট, ‘এটার (বিশ্বকাপের আগে নানা ঘটনাপ্রবাহ) জন্য তাদেরকে (সাকিব-তামিম) যদি দোষারোপের আওতায় নিয়ে আসা হয়, তাহলে সেখানে আমাদের সংবাদমাধ্যমেরও ভূমিকা ছিল। এটা বলায় হয়তো আপনাদের কেউ আমাদের ওপর অসন্তুষ্ট হবেন। আমি বরাবরই বলি, সংবাদমাধ্যম আর আমরা সবাই একদিকে। আমাদের যেরকম ক্রিকেট নিয়ে কাজ করার সুযোগ আছে, আপনাদেরও এ সহযোগিতার জায়গাটা আছে।

বিজ্ঞাপন

‘ক্রিকেট যদি থাকে, তখন আমরা সবাই থাকব। ক্রিকেট না থাকলে আমরা সবাই এ জায়গায় থাকতে পারতাম না। এ জায়গা থেকে চিন্তা করলে প্রশ্নগুলো না ওঠানোই ভালো ছিল’, আরও যোগ করেন বিসিবির এই কর্মকর্তা।

আরও পড়ুন

সাকিব-তামিমের দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন তাসকিন
শ্রীলঙ্কার বিপক্ষে ‘পেইন কিলার’ খেয়ে খেলেছেন সাকিব
টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন ভূমিকায় থাকবেন তামিম!

এর আগে ২৭ সেপ্টেম্বর বাংলাদেশের ক্রিকেটাররা যখন বিশ্বকাপ খেলতে ভারতের বিমানে উঠেন, তখন নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও বার্তা দেন তামিম। সেখানে তাকে ব্যাটিং অর্ডার পাল্টে বিসিবি থেকে মিডল অর্ডারে নামানোর প্রস্তাব দেওয়ায় তিনি বিশ্বকাপ থেকে নিজের নাম সরিয়ে নেওয়ার কথা জানান। একইদিন রাতে একটি বেসরকারি টিভি চ্যানেল সাকিবের দেওয়া সাক্ষাৎকার প্রকাশ করে। যেখানে বাংলাদেশের বর্তমান অধিনায়ক তামিমকে জড়িয়ে আলোচনার জন্ম দেওয়া বিভিন্ন বিষয়ে মন্তব্য করেন। পরবর্তীতে যার প্রভাব দলেও পড়েছে বলে মনে করেন অনেকেই।

বিজ্ঞাপন

এসএইচ/এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সাকিব আল হাসানতামিম ইকবালবাংলাদেশ ক্রিকেটবিসিবি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন তামিম ইকবাল

বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন তামিম ইকবাল

বেলজিয়ামের লিগে দল পেলেন সাকিব

বেলজিয়ামের লিগে দল পেলেন সাকিব

সাকিবের জাতীয় দলে ফেরা প্রসঙ্গে যা বললেন প্রধান কোচ

সাকিবের জাতীয় দলে ফেরা প্রসঙ্গে যা বললেন প্রধান কোচ

‘লিগ কেন হচ্ছে না’, বিসিবির কাছে প্রশ্ন তামিমের

‘লিগ কেন হচ্ছে না’, বিসিবির কাছে প্রশ্ন তামিমের