বিজ্ঞাপন

ছবিতে দেখুন দ্বিতীয় সেমি ফাইনালের গল্প

ছবিতে দেখুন দ্বিতীয় সেমি ফাইনালের গল্প

দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের সবচেয়ে বড় শত্রু—'সেমি ফাইনাল'? লাইনের শেষটায় বোধহয় প্রশ্নবোধক চিহ্ন না দিলেও হয়! পাঁচবার ওয়ানডে বিশ্বকাপের সেমিতে খেলেও ফাইনালের টিকিট কাটতে পারেনি প্রোটিয়ারা। এবারের আসরে শুরু থেকেই দাপুটে ক্রিকেট খেলেছে, কিন্তু সেই সেমিতে এসে আরো একবার থামতে হলো বাভুমার দলকে। চোকার্সদের ৩ উইকেটে হারিয়ে ফাইনালে ভারতের সঙ্গী হয়েছে অস্ট্রেলিয়া।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২১২ রান তোলে দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ১০১ রান করেছেন মিলার। তাছাড়া ৪৭ রান এসেছে হেনরিখ ক্লাসেনের ব্যাট থেকে। অজিদের হয়ে ৩টি করে উইকেট শিকার করেছেন প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক।

জবাবে খেলতে নেমে ৪৭ ওভার ২ বলে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। তাদের হয়ে সর্বোচ্চ ৬২ রান এসেছে ট্রাভিস হেডের ব্যাট থেকে। তাছাড়া ৩০ রান করেছেন স্মিথ। প্রোটিয়াদের হয়ে দুটি করে উইকেট শিকার করেছেন জেরাল্ড কোয়েটজে ও তাবরাইজ শামসি।

এই ম্যাচের উল্লেখযোগ্য কিছু মুহূর্ত দেখে নেওয়া যাক এক নজরে

May be an image of 3 people and text that says "WALTON Fan HEAD HCL1 62 AUSTRALIA AUSTRAL ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়"

বিশ্বকাপজুড়ে প্রতিপক্ষের ওপর ত্রাস ছড়িয়েছে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। সেই প্রোটিয়া ব্যাটিংয়ে ধস নামানোর পর এমন উদযাপন তো করতেই পারে অস্ট্রেলিয়া। ২৮ রান তুলতেই ৪ উইকেট নেই।

 

May be an image of 1 person and text that says "WALTON Fan SOUTH SOUTHAFRICA AFRICA ร ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়"

চরম ব্যাটিং বিপর্যয়ের দিনে একা লড়ে গেলেন ডেভিড মিলার। পেলেন সেঞ্চুরির দেখা। দলের সংগ্রহও দুইশ ছাড়াল।

 

May be an image of 2 people and text that says "THAFRICA AFRICA balance ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয় WALTON Fan"

ম্যাক্সওয়েল ফেরার পর দলের হাল ধরেছিলেন স্টিভেন স্মিথ। জশ ইংলিশকে সঙ্গে নিয়ে সহজ জয়ের পথে এগোচ্ছিলেন স্মিথ। তবে অভিজ্ঞ এই ব্যাটারকে ৩০ রানে থামালেন জেরাল্ড কোয়েটজে। তাতে আবারও ম্যাচে ফিরেছে প্রোটিয়ারা।

 

এইচজেএস