• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা
মিচেল মার্শের ভবিষ্যদ্বাণী

‘ফাইনালে অস্ট্রেলিয়ার স্কোর ৪৫০/২, ভারত ৬৫/১০’

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৭ নভেম্বর ২০২৩, ২০:৩১
অ+
অ-
‘ফাইনালে অস্ট্রেলিয়ার স্কোর ৪৫০/২, ভারত ৬৫/১০’

ক্রিকেটের মহারণ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের পর্দা নামতে আর মাত্র একটি ম্যাচ বাকি। এর মধ্য দিয়ে দেড় মাসের জমজমাট কর্মব্যস্ততার সূচি শেষ হতে যাচ্ছে। বহুল কাঙ্ক্ষিত সেই লড়াইয়ে শেষ পর্যন্ত টিকে আছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও দুইবারের শিরোপাধারী ভারত। দল দুটি আগামী রোববার (১৯ নভেম্বর) আহমেদাবাদে হাইভোল্টেজ ফাইনালে মুখোমুখি হবে। তার আগে রোহিত শর্মার দলকে বড় হুমকিই দিয়ে রাখলেন অজি অলরাউন্ডার মিচেল মার্শ। তিনি ভারতকে মাত্র ৬৫ রানে অলআউট করার ভবিষ্যদ্বাণী দিয়েছেন!

বিজ্ঞাপন

কেবল তাই নয়, তার দাবি— ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দিয়ে অস্ট্রেলিয়া শিরোপা জিতবে ৩৮৫ রানের বড় ব্যবধানে। প্রথম দেখায় বিষয়টি হাস্যকর এবং অবিশ্বাস্যই ঠেকতে পারে যে কারও কাছে! আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দল দিল্লি ক্যাপিটালসের একটি পডকাস্ট অনুষ্ঠানে ঠিক এমন ভবিষ্যদ্বাণী-ই দিয়েছেন মিচেল মার্শ।

আরও পড়ুন

ফাইনালের দুদিন আগেই পিচ পরখ করে নিচ্ছেন রোহিত
নিউজিল্যান্ডে ‘নিষিদ্ধ’ শামি!
‘ফাইনালে ভারতকে হারানোর উপায় জানে অস্ট্রেলিয়া’

গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালের মহারণ শুরু হতে আর দুদিন বাকি। ৪৫ ম্যাচের রাউন্ড রবিন এবং দুটি সেমিফাইনাল ম্যাচ শেষে বিশ্বকাপ এখন চূড়ান্ত পর্যায়ে এসে দাঁড়িয়ে। যেখানে দলীয় পারফরম্যান্সে নিজেদের টেনে নিয়ে গেছে ভারত-অস্ট্রেলিয়া। সাম্প্রতিক সময়ে এই দু’দলের লড়াই বাড়তি উত্তেজনারও জন্ম দিয়ে আসছে। সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রোহিতদের হারিয়ে ট্রফি বাগিয়ে নিয়েছিল প্যাট কামিন্স বাহিনী। এবার সীমিত ওভারের ফরম্যাটের শিরোপা থেকে তারা কেবল এক কদম দূরত্বে অবস্থান করছে।

বিজ্ঞাপন

— HT Sports (@HTSportsNews) November 17, 2023

ইতোমধ্যে ম্যাচটি নিয়ে ভবিষ্যদ্বাণীতে মেতেছে ক্রিকেট সংশ্লিষ্টরা। কে জিতবে— এমন প্রশ্নে মার্শ তার দলকে বেছে নেবেন, এটাই স্বাভাবিক। কিন্তু তার একেবারে অঙ্কের হিসাব তুলে ধরার বিষয়টি অবাক করার মতো। হয়তো মজাচ্ছলেই তিনি এমন মন্তব্য করেছেন। পডকাস্ট অনুষ্ঠানে মার্শ বলেন, ‘অস্ট্রেলিয়া অপরাজিত থাকবে, ফাইনালে ভারতকে হারাব আমরা। অস্ট্রেলিয়ার স্কোর হবে এমন– ৪৫০/২। পরে ভারত অলআউট হবে ৬৫ রানে।’

বিশ্বকাপজুড়ে অজিদের হয়ে দারুণ ফর্ম দেখাচ্ছেন মার্শ। ৯ ম্যাচে ৫৩.২৫ গড়ে তিনি এখন পর্যন্ত ৪২৬ রান করেছেন। যদিও তার সামনে আছেন স্বদেশি ওপেনার ডেভিড ওয়ার্নার। ১০ ম্যাচে অভিজ্ঞ এই ক্রিকেটার করেছেন ৫২৮ রান। এছাড়া রানসংগ্রাহক ও সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় দুর্দান্ত অবস্থান ভারতীয় ক্রিকেটারদের। রোহিতের দল বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচই হারেনি। বিপরীতে ভারতের সঙ্গে প্রথম দেখায় বড় ব্যবধানে হেরেছিল অস্ট্রেলিয়া।

বিজ্ঞাপন

আরও পড়ুন

পাকিস্তান-শ্রীলঙ্কা বোর্ডে পরিবর্তনের ছড়াছড়ি, নিশ্চুপ বিসিবি
তারার হাট বসছে আহমেদাবাদে, বিশ্বকাপ সমাপনীতে যা থাকছে
অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালের আগে যে অস্বস্তিতে ভারত

চলতি আসরে রেকর্ড অষ্টম বারের মতো ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছে অজিবাহিনী। বিশ্বক্রিকেটের সবচেয়ে সফল দলটি এর আগে ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ এবং ২০১৫ বিশ্বকাপের শিরোপা জিতেছিল। অন্যদিকে, ১৯৮৩, ২০০৩ এবং ২০১১ সালের পর চতুর্থ ফাইনালে উঠেছে ভারত। তাদের দুর্দান্ত ফর্ম ও ঘরের মাঠ বিবেচনায় সব ফলই তাদের পক্ষে কথা বলছে! তবুও আহমেদাবাদের বহুল আকর্ষণীয় ফাইনালে কারা জিতবে—  সময়ই বলে দেবে তা!

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অস্ট্রেলিয়ান ক্রিকেটভারতীয় ক্রিকেটক্রিকেট বিশ্বকাপবিচিত্র বিশ্বকাপ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

গেইলের ১৭৫ রানের রেকর্ড ভাঙতে চান সূর্যবংশী

গেইলের ১৭৫ রানের রেকর্ড ভাঙতে চান সূর্যবংশী

আমরা যখনই যা চেয়েছি সেটা পেয়েছি : দ্রাবিড়

আমরা যখনই যা চেয়েছি সেটা পেয়েছি : দ্রাবিড়

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!

আইসিসি সভাপতি বললেন– ‘ভারত এখন জয়ের প্রতীক’

ভারতের জয় উদযাপন নিয়ে বিতর্কের মাঝেআইসিসি সভাপতি বললেন– ‘ভারত এখন জয়ের প্রতীক’