• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

ভারতের অধিনায়ক হচ্ছেন সূর্য কুমার!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৮ নভেম্বর ২০২৩, ১৬:২৮
অ+
অ-
ভারতের অধিনায়ক হচ্ছেন সূর্য কুমার!

বিশ্বকাপের পরপরই অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। আসন্ন এই সিরিজ থেকে ছিটকে গেছেন হার্দিক পান্ডিয়া। বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচে গোড়ালিতে যে চোট পেয়েছিলেন, তা থেকে এখনো পুরোপুরি সেরে ওঠতে পারেননি তিনি। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, হার্দিকের অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দেবেন সূর্য কুমার যাদব।

বিজ্ঞাপন

খুব শীঘ্রই এই সিরিজের স্কোয়াড ঘোষণা করবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। জানা গেছে, বিশ্বকাপের ঠিক পরেই এই সিরিজ হওয়ায় দ্বিতীয় সারির দল খেলাবে ভারত। যেখানে অভিজ্ঞ ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হবে। তাই আসন্ন এই সিরিজে নেতা হিসেবে দেখা যাবে সূর্যকে।

এর আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সহ অধিনায়কের ভূমিকা পালন করেছিলেন সূর্য। যেখানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল ভারত।

আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্বের অভিজ্ঞতা না থাকলেও ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্ব করেছেন সূর্য। ৩৩ বছর বয়সী এই ব্যাটার এর আগে রঞ্জি ট্রফিতে মুম্বাইকে নেতৃত্ব দিয়েছেন। তাছড়া ভারত যুব দলকেও নেতৃত্ব দিয়েছেন তিনি। 

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদ মাধ্যম 'ইন্ডিয়ান এক্সপ্রেসের' প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় নির্বাচকরা বিশ্বকাপে খেলা অধিকাংশ ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছেন। তবে ইশান কিশান, প্রসিদ কৃষ্ণা কিংবা শার্দূল ঠাকুরের মতো ক্রিকেটারদের অস্ট্রেলিয়া সিরিজে দেখা যেতে পারে।

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতীয় ক্রিকেটক্রিকেট বিশ্বকাপ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

গেইলের ১৭৫ রানের রেকর্ড ভাঙতে চান সূর্যবংশী

গেইলের ১৭৫ রানের রেকর্ড ভাঙতে চান সূর্যবংশী

আমরা যখনই যা চেয়েছি সেটা পেয়েছি : দ্রাবিড়

আমরা যখনই যা চেয়েছি সেটা পেয়েছি : দ্রাবিড়

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!

আইসিসি সভাপতি বললেন– ‘ভারত এখন জয়ের প্রতীক’

ভারতের জয় উদযাপন নিয়ে বিতর্কের মাঝেআইসিসি সভাপতি বললেন– ‘ভারত এখন জয়ের প্রতীক’