• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

ফাইনালে নতুন নিয়ম, ম্যাচ ‘টাই’ হলে কী হবে? 

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৯ নভেম্বর ২০২৩, ১১:৩৫
অ+
অ-
ফাইনালে নতুন নিয়ম, ম্যাচ ‘টাই’ হলে কী হবে? 

২০১৯ বিশ্বকাপের ফাইনালে অদ্ভুত নিয়মের সাক্ষী হয়েছিল ক্রিকেট বিশ্ব। লর্ডসের সেই ফাইনালে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচটি নির্ধারিত ৫০ ওভারে ‘টাই’ হয়েছিল। সুপার ওভারের ফল ও ‘টাই’। ফলে শিরোপা নির্ধারণে বিবেচনায় নেওয়া হয় বাউন্ডারির সংখ্যা। 

বিজ্ঞাপন

ইংল্যান্ড ইনিংসে ২২টি বাউন্ডারির বিপরীতে নিউজিল্যান্ডের ইনিংসে বাউন্ডারির সংখ্যা ছিল ১৪টি। এই ব্যবধানের সুবিধা পেয়েছে ইংল্যান্ড। অদ্ভুত আইনে বিশ্বকাপের ট্রফি প্রথমবারের মতো জিতে নেয় স্বাগতিকরা।

আরও পড়ুন

কেমন হবে ফাইনালের পিচ, কত রান উঠবে?
ফাইনালে ভারতের সম্ভাব্য একাদশ
বিশ্বকাপ ফাইনালে শতরান হাঁকিয়েছেন এই ৬ ক্রিকেটার

অবশ্য পরে এমন অদ্ভুত আইন নিয়ে কম বিতর্ক হয়নি। তীব্র সমালোচনার মুখে পড়েছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা-আইসিসি। ইংল্যান্ড ‘চুরি’ করে বিশ্বকাপ জিতেছে এমন অভিযোগও তোলা হচ্ছিল। পরে ব্যাপক সমালোচনার মুখে নিয়মটি প্রত্যাহার করে নেওয়া হয়।

বিজ্ঞাপন

আজ ফাইনাল টাই হলে কী হবে?

ত্রয়োদশ বিশ্বকাপের ফাইনালে আজ (রোববার) ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে স্বাগতিক ভারত মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। এবারের ফাইনালে যদি নির্ধারিত ৫০ ওভার এবং সুপার ওভারের ফল ‘টাই’ হয়, তাহলে কী হবে?

আইসিসি জানিয়েছে, সে ক্ষেত্রে আরও একটি সুপার ওভার খেলা হবে। যতক্ষণ না ম্যাচের ফলাফল পাওয়া যাচ্ছে, ততক্ষণ সুপার ওভার চলতেই থাকবে।

বিজ্ঞাপন

এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ক্রিকেট বিশ্বকাপভারতীয় ক্রিকেটঅস্ট্রেলিয়ান ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমরা যখনই যা চেয়েছি সেটা পেয়েছি : দ্রাবিড়

আমরা যখনই যা চেয়েছি সেটা পেয়েছি : দ্রাবিড়

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!

আইসিসি সভাপতি বললেন– ‘ভারত এখন জয়ের প্রতীক’

ভারতের জয় উদযাপন নিয়ে বিতর্কের মাঝেআইসিসি সভাপতি বললেন– ‘ভারত এখন জয়ের প্রতীক’

চলতি বছর নির্ধারিত সূচির বাইরে ৩টি সিরিজ খেলবে ভারত!

চলতি বছর নির্ধারিত সূচির বাইরে ৩টি সিরিজ খেলবে ভারত!