• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

কোপার উদ্বোধনী ও ফাইনাল ম্যাচের ভেন্যু প্রকাশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২১ নভেম্বর ২০২৩, ১৪:৪৪
অ+
অ-
কোপার উদ্বোধনী ও ফাইনাল ম্যাচের ভেন্যু প্রকাশ

দুই আসর পর আবারও যুক্তরাষ্ট্রে ফিরছে দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা। কনমেবলের ১০ দলের সঙ্গে অংশ নেবে কনকাকাফের ৬ দল। ইতিহাসে দ্বিতীয়বারের মতো ১৬ দলের অংশগ্রহণে আগামী ২০২৪ সালে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি।

বিজ্ঞাপন

কাঙিক্ষত টুর্নামেন্টটির দিনক্ষণ আগেই ঘোষণা করেছিল দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। যুক্তরাষ্ট্রের মাটিতে আগামী কোপা আমেরিকার আসর শুরু হবে ২০২৪ সালের ২০ জুন। পর্দা নামবে ১৪ জুলাই। এবার উদ্বোধনী ও ফাইনাল ম্যাচের ভেন্যু প্রকাশ করেছে কনমেবল। 

— CONMEBOL Copa América™ (@CopaAmerica) November 20, 2023

আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ মাঠে গড়াবে। যেখানে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচ থাকার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ফাইনাল হবে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে, আগামী ১৪ জুলাই। আগামী ৭ ডিসেম্বর কোপার ড্র অনুষ্ঠিত হবে। এরপরই পূর্ণাঙ্গ সূচি ও কোন কোন শহরে খেলা হবে তা জানা যাবে।

বিজ্ঞাপন

কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সবশেষ কাতার বিশ্বকাপেও সোনালি ট্রফির আক্ষেপ ঘুচিয়েছে লিওনেল মেসির দল। ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টাইন মহাতারকার খেলা নিয়ে আছে অনিশ্চয়তা। তবে আসন্ন কোপা আমেরিকায় খেলতে চান তিনি। চলতি বছরই যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন তিনি। যা আসরটিতে বাড়তি মাত্রা যোগ করবে। 

আগামী ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসবে পরবর্তী বিশ্বকাপের আসর। সঙ্গত কারণে কোপা আমেরিকাকে মেসি-নেইমারদের জন্য বিশ্বমঞ্চের মহড়া বলছেন ফুটবল বোদ্ধারা। তাই মহাদেশের লড়াইয়ে নামতে উন্মুখ হয়ে আছে দলগুলো।

বিজ্ঞাপন

এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কোপা আমেরিকাআর্জেন্টিনা ফুটবল দলব্রাজিল ফুটবল দল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফিনালিসিমা বাতিল : বিকল্প দুই প্রস্তাব পেলেও রাজি হয়নি আর্জেন্টিনা

ফিনালিসিমা বাতিল : বিকল্প দুই প্রস্তাব পেলেও রাজি হয়নি আর্জেন্টিনা

আর্জেন্টিনার রেকর্ড ম্যাচ খেলা গোলরক্ষক অবসরে

আর্জেন্টিনার রেকর্ড ম্যাচ খেলা গোলরক্ষক অবসরে

ফিনালিসিমা বাতিলে মেসির হাত নেই, বিশ্বকাপের আগে চেয়েছিলেন ৪৯তম ট্রফি

ফিনালিসিমা বাতিলে মেসির হাত নেই, বিশ্বকাপের আগে চেয়েছিলেন ৪৯তম ট্রফি

হচ্ছে না ফিনালিসিমা

হচ্ছে না ফিনালিসিমা