• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

ইংলিশ তারকার বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৩ নভেম্বর ২০২৩, ১২:৫৩
অ+
অ-
ইংলিশ তারকার বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহ

বিশ্বকাপ শেষের চারদিন পার হয়েছে। টুর্নামেন্টের দুই ফেবারিট ভারত আর অস্ট্রেলিয়ার ফাইনাল শেষে নিজেদের ষষ্ঠ শিরোপা উঁচিয়ে ধরেছে অস্ট্রেলিয়া। আসরে দুর্দান্ত খেলা উপহার দেওয়া ভারতের হার যেমন ছিল অপ্রত্যাশিত, তেমনি অপ্রত্যাশিত ছিল বাংলাদেশের পারফর্ম্যান্সও। পুরো আসরে ৯ ম্যাচের মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে কেবল দুই ম্যাচে। 

বিজ্ঞাপন

সদ্য সমাপ্ত বিশ্বকাপের খেলোয়াড়দের নিয়ে নিজ নিজ পছন্দের দল তৈরি করেছেন অনেকে। আইসিসি আর উইজডেনও প্রকাশ করেছে টুর্নামেন্টের সেরা দল। অনুমিতভাবেই তাতে জায়গা হয়নি বাংলাদেশের কোন খেলোয়াড়ের। তবে ইংলিশ ক্রিকেটার জেমস অ্যান্ডারসনের দলে ঠিকই জায়গা করে নিয়েছেন এক বাংলাদেশি। 

আরও পড়ুন

আইসিসির বিশ্বকাপ একাদশে চমক
বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেলেন যারা
যে রেকর্ডে সব আসরকে ছাড়াল ভারত বিশ্বকাপ

বিশ্বকাপের পারফর্ম্যান্সের ভিত্তিতে জেমস অ্যান্ডারসনের করা একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়াও আছেন মোহাম্মদ রিজওয়ান, ডেভিড মালানের মতো ক্রিকেটাররাও। একমাত্র ভারত থেকেই রাখা হয়েছে দুজন ক্রিকেটার। অস্ট্রেলিয়া থেকে আছেন শুধুমাত্র অ্যাডাম জাম্পা। 

বিজ্ঞাপন

জেমস অ্যান্ডারসনের এই একাদশে সব দেশ থেকেই অন্তত একজন করে রাখা হয়েছে। বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন শুধুমাত্র মাহমুদউল্লাহ রিয়াদ। 

অ্যান্ডারসনের বিশ্বকাপ সেরা একাদশ

ডেভিড মালান (ইংল্যান্ড), রাচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড), বিরাট কোহলি (ভারত), মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান), হাশমতউল্লাহ শহীদি (আফগানিস্তান), মাহমুদউল্লাহ রিয়াদ (বাংলাদেশ), স্কট এডওয়ার্ডস (নেদারল্যান্ডস), দিলশান মাদুশাঙ্কা (শ্রীলঙ্কা), জেরাল্ড কোয়েটজে (সাউথ আফ্রিকা), অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া) ও মোহাম্মদ শামি (ভারত)।

এসএইচ/জেএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটমাহমুদউল্লাহ রিয়াদক্রিকেট বিশ্বকাপ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সালমান আগার রান আউট বিতর্কে যা বলছে এমসিসি

সালমান আগার রান আউট বিতর্কে যা বলছে এমসিসি

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে এবার তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়

টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে এবার তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা