• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

সাকিবকে কলকাতায় রেখে দেবেন গম্ভীর?

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৩ নভেম্বর ২০২৩, ১৮:৪২
অ+
অ-
সাকিবকে কলকাতায় রেখে দেবেন গম্ভীর?

বিশ্বকাপের পর আইপিএল ঘিরে উত্তাপ বাড়ছে। আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে আগামী সংস্করণের আইপিএলের মিনি নিলাম অনুষ্ঠিত হবে। তার আগে আগামী ২৬ নভেম্বরের মধ্যে দলগুলোকে ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকা জমা দিতে হবে বলে জানা যাচ্ছে। সব মিলিয়ে দল গোছাতে ব্যস্ত সময় কাটাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। 

বিজ্ঞাপন

গেল আইপিএলে কলকাতা নাইট রাইডার্স শিবিরে ছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে আন্তর্জাতিক ক্রিকেটে দায়বদ্ধতার কারণে সাকিব গোটা মৌসুম থেকেই নিজের নাম প্রত্যাহার করে নেন। যা নিয়ে সে সময় অনেক সমালোচনা হয়েছিল। এবার কেকেআর তাকে রিটেন করবে কি না এমন প্রশ্নও উঠছে।  

লক্ষ্মৌ সুপার জায়ান্টস ছেড়ে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে যোগ দিয়েছেন গৌতম গম্ভীর। কেকেআরের হয়ে দুইবারের শিরোপাজয়ী এই অধিনায়ক আসন্ন আইপিএলের জন্য যে নিজের মতো করে দল সাজাবেন, সেটা আর বলার অপেক্ষা রাখে না। সাকিবদের আদৌ কলকাতা দলে রাখা হবে কি না, সেই ব্যাপারটিও অনেকটা গৌতমের ওপর নির্ভর করছে। 

আরও পড়ুন

লখনৌ ছেড়ে পুরোনো ডেরায় ফিরলেন গম্ভীর
আইপিএলের নিলাম বসছে ভারতের বাইরে!
আইপিএল নিয়ে যে পরিকল্পনা ধোনির

বিজ্ঞাপন

তবে ভারতীয় গণমাধ্যমে গুঞ্জন, সাকিবকে আপাতত ধরে রাখতে চাইছে নাইট শিবির। গম্ভীর এবং সাকিব দুজনই একে অপরকে খুব ভালো করে চেনেন। ইতোপূর্বে তারা ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত এক দলের হয়ে আইপিএল খেলেছেন। গৌতম গম্ভীরের নেতৃত্বে ২ বার আইপিএল শিরোপা জেতা দলেও ছিলেন সাকিব। 

সাকিব ছাড়া কলকাতা শিবিরে অবশ্য কোনো বাঁহাতি স্পিনার নেই। আর সে কারণেই সাকিবকে দলে রাখা হতে পারে বলে আশা করা হচ্ছে। যদিও রিটেনশন লিস্ট পেলেই বাকিটা জানা যাবে।

এদিকে, সাকিব ছাড়াও গেলবার প্রথমবারের মতো কলকাতার হয়ে আইপিএল খেলেছেন টাইগার উইকেটকিপার ব্যাটার লিটন দাস। যদিও এক ম্যাচের বেশি খেলতে পারেননি। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় নিলে তার জায়গা পাওয়া নিয়ে আছে শঙ্কা। তবে পেসার মুস্তাফিজুর রহমানকে রেখে দিতে পারে দিল্লি ক্যাপিটালস। 

বিজ্ঞাপন

এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কলকাতা নাইট রাইডার্সসাকিব আল হাসানআইপিএল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘আইনি সমস্যা সমাধানের পরদিনই ফিরব ইনশাআল্লাহ’

সাকিব আল হাসান‘আইনি সমস্যা সমাধানের পরদিনই ফিরব ইনশাআল্লাহ’

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

মুস্তাফিজের বদলি নিলো কলকাতা, তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার

মুস্তাফিজের বদলি নিলো কলকাতা, তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার