• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

যে কারণে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন তামিম

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৪ নভেম্বর ২০২৩, ০৯:১৬
অ+
অ-
যে কারণে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন তামিম

গতকাল বৃহস্পতিবার (২৩ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন তামিম ইকবাল। এ সময় সঙ্গে ছিল তার স্ত্রী আয়েশা সিদ্দিকা। অভিজ্ঞ এই ওপেনার গতকাল রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি ছবি পোস্ট করে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

সামনেই জাতীয় নির্বাচন। ক্রীড়াঙ্গনের অনেক তারকাই নির্বাচনে লড়তে যাচ্ছেন। তাই এই সময়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তামিমের সাক্ষাতকে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে অনেকে ভাবতেই পারেন—বাংলাদেশের সাবেক এই অধিনায়ক কী তাহলে রাজপথে পা রাখছেন? উত্তরটা—না।

দেশের প্রথম সারির এক গণমাধ্যমকে তামিম নিশ্চিত করেছেন, এটা কেবলই সৌজন্য সাক্ষাৎ ছিল। ক্রিকেট নিয়ে কিছু কথা হলেও সেখানে গুরুত্বপূর্ণ কোনো বিষয় ছিল না। আর রাজনীতি নিয়ে প্রশ্নতো হেসেই উড়িয়ে দিয়েছেন অভিজ্ঞ এই ওপেনার।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে আবারও দেখা করলেন তামিম
তামিমের ভবিষ্যৎ নিয়ে যা বলছে বিসিবি
‘সাকিব-তামিম ইস্যুতে গণমাধ্যমেরও দায় রয়েছে’

বিজ্ঞাপন

এর আগে গত ৬ জুলাই হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। এরপর তার ক্রিকেটে ফেরাটা ছিল বেশ নাটকীয়। বেশ কয়েকবার চেষ্টা করেও তামিমের সঙ্গে যোগাযোগে ব্যর্থ হয় বিসিবি। যে কারণে মাশরাফি বিন মুর্তজার মাধ্যমে তামিমকে ডেকে পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও তামিম-মাশরাফির উপস্থিতিতে প্রধানম্নত্রীর সঙ্গে দেখা করেন তামিম। তারপরই আবারো ক্রিকেটে ফিরবেন বলে জানান এই ওপেনার।

দুই মাস বিশ্রামে থেকে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে মাঠেও ফিরেছেন তামিম। যদিও এরপর বিশ্বকাপে খেলেননি। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজেও খেলছেন না তিনি।

বিজ্ঞাপন

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

তামিম ইকবালবাংলাদেশ ক্রিকেটবিসিবি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সালমান আগার রান আউট বিতর্কে যা বলছে এমসিসি

সালমান আগার রান আউট বিতর্কে যা বলছে এমসিসি

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে এবার তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়

টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে এবার তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা