• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

মাহমুদউল্লাহর চোটের সর্বশেষ অবস্থা জানালো বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
২৪ নভেম্বর ২০২৩, ১১:১৬
অ+
অ-
মাহমুদউল্লাহর চোটের সর্বশেষ অবস্থা জানালো বিসিবি

ওয়ানডে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। আর এই ম্যাচে কাঁধে চোট পেয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। হাতে ব্যান্ডেজ নিয়েই ঢাকা ফিরেছিলেন টাইগার এই ক্রিকেটার। চোটের কারণেই নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে অনিশ্চিত মাহমুদউল্লাহ।

বিজ্ঞাপন

তার চোটের সর্বশেষ অবস্থা নিয়ে গতকাল মিরপুরে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরি বলেন, 'মাহমুদউল্লাহ রিয়াদ বিশ্বকাপের শেষ ম্যাচে ডাইভ দিতে গিয়ে কাঁধে আঘাত পায়। সেটার গুরুত্ব বিবেচনা করে আমরা দীর্ঘ সময় পুনর্বাসনের মধ্যে থাকার ব্যাপারে উপদেশ দিয়েছি।'

'আপাতত ৪ সপ্তাহের জন্য বিশ্রামে থাকবে। প্রথম ২ সপ্তাহে পুরো বিশ্রামে রাখব আমরা। এরপরে সে ফিজিওথেরাপি শুরু করবে। বর্তমানে সে ফিজিওথেরাপি শুরুর প্রক্রিয়ার মধ্যেই আছে। আমরা ২-৩ সপ্তাহ পরপর রিভিউ করব এবং এরপর নির্দেশনা জানানো হবে।'- যোগ করেন দেবাশীষ।

এদিকে আঙুলের চোটে দলের বাইরে আছেন সাকিব আল হাসানও। আসন্ন টেস্ট সিরিজে তাই অধিনায়ককে ছাড়াই মাঠে নামতে হবে বাংলাদেশকে। আবার মাঠে ফিরতে আরো বেশ কিছু দিন সময় লাগবে এই অলরাউন্ডারের।

বিজ্ঞাপন

সাকিবকে নিয়ে দেবাশীষ বলেন, 'সাকিবের চোটের ২ সপ্তাহের বেশি হতে চলল। সাধারণ নিয়ম অনুযায়ী আমরা আঘাতের ৩ সপ্তাহের সময় একটি চেক এক্স-রে করব। এরপর আমরা আপনাদের অবহিত করতে পারব। এখন সাকিবের ব্যথা কমে এসেছে। তবে এমন ক্ষেত্রে ৩ সপ্তাহ পর চেক করতে হয়। রিভিউ করতে হয়। সেটাই আমরা করব। এক্স রে করে, রিপোর্ট দেখে সিদ্ধান্ত নিতে পারব।'

এসএইচ/এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটসাকিব আল হাসানমাহমুদউল্লাহ রিয়াদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সালমান আগার রান আউট বিতর্কে যা বলছে এমসিসি

সালমান আগার রান আউট বিতর্কে যা বলছে এমসিসি

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে এবার তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়

টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে এবার তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা