• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

এক আর্জেন্টাইন এচেভেরিতেই বাড়ি ফিরলো ব্রাজিল 

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৪ নভেম্বর ২০২৩, ২০:৩১
অ+
অ-
এক আর্জেন্টাইন এচেভেরিতেই বাড়ি ফিরলো ব্রাজিল 

আচমকা দেখলে যে কেউই বলতে বাধ্য হবেন, ‘এই ছেলে মেসির মতোই খেলে।’ ঠিক যেমনটা হয়ত বলছেন ইউরোপিয়ান সব বড় বড় ক্লাবের স্কাউটরা। এবারের বিশ্বকাপের শুরু থেকেই আলোচনায় ছিলেন আর্জেন্টিনার অধিনায়ক এবং নাম্বার টেন ক্লদিও এচেভেরি। ইউরোপের অনেক বড় ক্লাবের নজরে আছেন রিভারপ্লেটের এই ফুটবলার। আর তাকে ঠিক কেনো নতুন মেসি বলা হয় তারই নমুনা আজ দেখলো ব্রাজিল। 

বিজ্ঞাপন

ক্লাদিও এচেভেরির দুর্দান্ত এক হ্যাটট্রিকে ভর করে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ৩-০ গোলের জয় তুলে নিল আর্জেন্টিনা। সেইসঙ্গে নিশ্চিত হলো টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিলের বাড়ি ফেরা। ইন্দোনেশিয়ার জাকার্তায় এক এচেভেরির কাছেই নাস্তানাবুদ হলো ব্রাজিলের তরুণরা। তিন দিনের ব্যবধানে আরও একবার ব্রাজিলকে হারতে হলো আর্জেন্টিনার কাছে। 

— FIFA World Cup (@FIFAWorldCup) November 24, 2023

ইন্দোনেশিয়ার জাকার্তায় ভারী বর্ষণের কারণে নির্ধারিত সময়ের চেয়ে ৩০ মিনিট পরে শুরু হয় খেলা। শুরু থেকেই ম্যাচে দাপট ছিল আর্জেন্টিনার যুবাদের। প্রথমার্ধের শুরুর দশ মিনিট রীতিমত দাপটই দেখিয়েছিল তারা। এরপরেই খানিকটা লাগাম নিজেদের করে নেয় ব্রাজিল। পরের দশ মিনিট ব্যস্ত রাখে আর্জেন্টিনার রক্ষণকে। 

বিজ্ঞাপন

তবে গোলটা আগে পেয়েছিল আর্জেন্টিনাই। ২৮ মিনিটে নিজেদের রক্ষণ থেকে একা ড্রিবল করে এগিয়ে গিয়েছিলেন এচেভেরি। বক্সের খানিক বাইরে থেকে নিয়েছিলেন শট। ব্রাজিল অধিনায়ক ভিটর রেয়েসের পায়ে বল গেলে দিক পরিবর্তন হয়। সেই বল ঠেকানোর সাধ্য ছিল না ব্রাজিল গোলরক্ষকের। ম্যাচের ৩০ মিনিট পেরুনোর আগেই লিড পায় আর্জেন্টিনা। 

এচেভেরিকে কেন নতুন মেসি বলা হয়, তার প্রমাণ পাওয়া গেল ম্যাচের দ্বিতীয়ার্ধে। ব্রাজিলকে বলতে গেলে পরের ৪৫ মিনিটে তেমন সুযোগই দেয়নি আর্জেন্টিনা। আর তাতে মূল ভূমিকা ছিল অধিনায়ক এচেভেরির। ৫৭ মিনিটে বক্সের খানিক বাইরে থেকে বল পেয়ে যান তিনি। এরপর যেভাবে দুজন ডিফেন্ডারকে বোকা বানিয়ে বক্সে গিয়ে গোলরক্ষককে পরাস্ত করেছেন, তা অনেকটা দিন মনে রাখতে বাধ্য খেলার দর্শকরা। 

আর নিজের তৃতীয় গোলে আরও একবার প্রবলভাবে মেসিকে স্মরণ করিয়েছেন এচেভেরি। লম্বা থ্রু পাসে একাই বল পেয়েছিলেন এই তরুণ। এরপর এগিয়ে আসা গোলরক্ষককে বোকা বানিয়ে ফাঁকা পোস্টে ঠাণ্ডা মাথার ফিনিশিং! 

বিজ্ঞাপন

ম্যাচের শেষদিকে আর গোল হয়নি। ব্রাজিলের মাঝেও তেমন মরিয়া প্রচেষ্টা দেখা যায়নি। জার্মানির সঙ্গে সেমিফাইনালের সঙ্গী হলো আর্জেন্টিনার তরুণরা। ২৮ তারিখ ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে দুই দল। 

জেএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আর্জেন্টিনা ফুটবল দলব্রাজিল ফুটবল দল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফিনালিসিমা বাতিল : বিকল্প দুই প্রস্তাব পেলেও রাজি হয়নি আর্জেন্টিনা

ফিনালিসিমা বাতিল : বিকল্প দুই প্রস্তাব পেলেও রাজি হয়নি আর্জেন্টিনা

ব্রাজিল দলে ডাক না পেয়ে হতাশ নেইমার, যা বললেন প্রতিক্রিয়ায়

ব্রাজিল দলে ডাক না পেয়ে হতাশ নেইমার, যা বললেন প্রতিক্রিয়ায়

আর্জেন্টিনার রেকর্ড ম্যাচ খেলা গোলরক্ষক অবসরে

আর্জেন্টিনার রেকর্ড ম্যাচ খেলা গোলরক্ষক অবসরে

নেইমারকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা, ফিরলেন এন্ড্রিক

নেইমারকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা, ফিরলেন এন্ড্রিক