• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

স্টোকসের পর আইপিএল থেকে নাম প্রত্যাহার রুটের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৬ নভেম্বর ২০২৩, ০৯:০৩
অ+
অ-
স্টোকসের পর আইপিএল থেকে নাম প্রত্যাহার রুটের

এবার বেন স্টোকসের পথে হাঁটলেন আরেক ইংলিশ অলরাউন্ডার জো রুটও। আইপিএলের ২০২৪ আসর থেকে তিনি নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। কাল (শনিবার) রাতে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস। এবারের আইপিএলে খেলোয়াড় ধরে রাখা কিংবা ছেড়ে দেওয়ার সময় প্রায় শেষ হওয়ার আগমুহূর্তে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

বিজ্ঞাপন

রাজস্থানের ডিরেক্টর অব ক্রিকেট কুমার সাঙ্গাকারা এক বিবৃতিতে জানিয়েছেন, ‘রিটেনশন কথোপকথনের সময় জো রুট আমাদের জানিয়েছেন তিনি ২০২৪ আইপিএল-এ অংশ নেবেন না। অল্প সময়ের মধ্যেই ফ্র্যাঞ্চাইজি ও তার চারপাশের খেলোয়াড়দের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হয়েছেন রুট। দলই তার শক্তি এবং রয়্যালসে তিনি যে অভিজ্ঞতা শেয়ার করতে এসেছিলেন তা দল মিস করবে। আমরা তার সিদ্ধান্তের প্রতি সম্মান জানাই এবং সবকিছুতে তার সাফল্য কামনা করছি।’

আরও পড়ুন

জাতীয় দল ছেড়ে আইপিএলে মেন্টর হচ্ছেন দ্রাবিড়
হার্দিককে পেতে দুই তারকাকে ছেড়ে দিচ্ছে মুম্বাই
আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেন স্টোকস

এর আগের মৌসুমে এক কোটি রুপি ব্যাসিক দামে রয়্যালস রুটকে দলে নিয়েছিল। যেখান থেকে পুনরায় টি-টোয়েন্টি ক্যারিয়ার শুরু করতে চেয়েছিলেন এই ইংলিশ তারকা, সেখানে অবশ্য মাত্র তিন ম্যাচে খেলার সুযোগ ছিল। যার মধ্যে মাত্র এক ম্যাচে ব্যাট হাতে নামতে পারেন রুট। তাতে তিনি মাত্র ১০ রান করেন। এছাড়া ২ ওভার বল করলেও পাননি কোনো উইকেট। ফলে মাত্র তিন ম্যাচেই আইপিএল ক্যারিয়ার শেষ হতে পারে রুটের!

বিজ্ঞাপন

— ESPNcricinfo (@ESPNcricinfo) November 25, 2023

রুটের অল্প সময়ের উপস্থিতি তরুণ ক্রিকেটারদের উপকৃত করেছে বলে মত রাজস্থানের, ‘৩২ বছর বয়সী রয়্যালস স্কোয়াডে অনেক গভীরতা ও অভিজ্ঞতা এনেছিলেন। যার কাছ থেকে ধ্রুভ ‍জুরেল, রায়ান পরাগ, যশস্বী জয়জওয়ালদের মতো তরুণ ক্রিকেটাররা অনেক কিছু শেখার সুযোগ পেয়েছে।’

আগামী আইপিএলকে সামনে রেখে পেসার আভেশ খানকে দলে নিয়েছেন রাজস্থান। এজন্য তারা আরেক ফ্র্যাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্টসের সঙ্গে বিনিময় নীতি প্রয়োগ করেছে। আভেশকে দলে টানতে তারা দেবদুত পাডিক্কালকে ছেড়ে দিয়েছে লখনৌর হাতে।

বিজ্ঞাপন

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জো রুটআইপিএলইংল্যান্ড ক্রিকেট দল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

টি-টোয়েন্টিতে রোহিত নন, কোহলির চোখে গেইলই সেরা

টি-টোয়েন্টিতে রোহিত নন, কোহলির চোখে গেইলই সেরা

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

মুস্তাফিজের বদলি নিলো কলকাতা, তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার

মুস্তাফিজের বদলি নিলো কলকাতা, তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার