• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা
দাবি আর্জেন্টাইন গণমাধ্যমের

স্কালোনিকে প্রাথমিক প্রস্তাব পাঠিয়েছে রিয়াল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৮ নভেম্বর ২০২৩, ১৫:০৩
অ+
অ-
স্কালোনিকে প্রাথমিক প্রস্তাব পাঠিয়েছে রিয়াল

লিওনেল স্কালোনি নিজের ঘর আর্জেন্টিনাকে বিদায় বলতে চান। বিশ্বকাপ জেতা এই কোচের পদত্যাগের বার্তাই আপাতত ফুটবল দুনিয়ার বড় খবর। আর স্কালোনি যখন বিদায় বলতে চাইছেন, তখন তাকে নিতে চাইবে এমন ক্লাব বা দেশের সংখ্যাও নেহাত কম না। আর সেই তালিকায় সবার চেয়ে এগিয়ে আছে ইউরোপের অভিজাত ক্লাব রিয়াল মাদ্রিদ। রেকর্ড ১৪ বারের ইউরোপসেরা দলটির নজর বিশ্বকাপ জিতে আসা আর্জেন্টাইন কোচের দিকে। 

বিজ্ঞাপন

শুরুতে এই খবর নিতান্তই গুঞ্জন হলেও সময় যতই যাচ্ছে, ততই এই খবরের ডালপালা মেলতে শুরু করেছে। আর্জেন্টিনার একাধিক গণমাধ্যমও এখন বিশ্বাস করতে শুরু করেছে, নীল-সাদা জার্সির পাট চুকিয়ে হয়ত রিয়ালেই নিজের ঠিকানা খুঁজে নিবেন স্কালোনি। 

— Mundo Albiceleste (@MundoAlbicelest) November 27, 2023

মুন্ডো আলবিসেলেস্তে জানিয়েছে, স্কালোনির কার্যক্রম কড়া নজরে রাখছে রিয়াল মাদ্রিদ। তার প্রতি ক্লাবটি বেশ আগ্রহী। এমনকি রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে নাকি আর্জেন্টাইন কোচের কাছে প্রাথমিক চুক্তির একটি নমুনাও পাঠিয়ে দেওয়া হয়েছে। স্কালোনির জার্মান এজেন্সি সেটা এরইমাঝে গ্রহণ করেছে। 

বিজ্ঞাপন

এই গণমাধ্যমের দাবি, রিয়ালে বর্তমান কোচ কার্লো অ্যানচেলত্তির অবস্থান এখনও নিশ্চিত না। তবে এর বিপরীত কথাও শোনা যাচ্ছে। অনেকেরই দাবি, বর্তমান কোচের কাছে তার পরবর্তী সিদ্ধান্ত জানতে চেয়েছে স্পেনিশ ক্লাবটি। অ্যানচেলত্তি সত্যিই ২০২৪ সালে ব্রাজিলের কোচিং নিতে আগ্রহী কিনা তা নিশ্চিত হতে চান রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।  

আরও পড়ুন

কোপার ড্রতে থাকছেন না স্কালোনি, গুঞ্জন আরও বাড়ছে
পদত্যাগের গুঞ্জনের মাঝেই স্পেনে গেলেন স্কালোনি
বছর পেরিয়ে গেলেও বিশ্বকাপের বোনাস পাননি মেসি-স্কালোনিরা

২০১৮ বিশ্বকাপের পর স্কালোনি আর্জেন্টিনার দায়িত্ব নিয়েছিলেন। শুরুতে তার দায়িত্ব নিয়ে ব্যাপক সমালোচনা হলেও ধীরে ধীরে নিজের কারিশমা দেখাতে শুরু করেন ৪৫ বছর বয়েসী এই আর্জেন্টাইন। শুরুতে মেসিকে ছাড়াই দলে পরীক্ষা-নিরীক্ষা করেছেন। পরে মেসিকে বেঁধেছেন সেই সুতোয়। জিওভানি লো সেলসো, রদ্রিগো ডি পল কিংবা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারদের ক্যারিয়ারে যোগ করেছেন নতুন মাত্রা। 

বিজ্ঞাপন

এরসঙ্গে ডিফেন্সে রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজদের পাশাপাশি মার্কাস আকুনিয়া বা নাহুয়েল মলিনাকেও গড়ে তুলেছেন নিজের ছাঁচে। আবার হুলিয়ান আলভারেজ, এঞ্জো ফার্নান্দেজকেও সুযোগ দিয়েছেন। পরবর্তীতে মেসিকে নিয়ে গড়েছেন শক্তিশালী এক দল। 

২৮ বছরের শিরোপাখরা যেমন শেষ করেছেন। একে একে কোপা আমেরিকা, লা ফিনালিসিমা ও বিশ্বকাপ শিরোপাও জিতিয়েছেন তিনি। ব্যক্তিগত অর্জনেও সমৃদ্ধ এই কোচ।  ২০২২ সালের দক্ষিণ আমেরিকা অঞ্চলের সেরা কোচ হয়েছিলেন। এছাড়া স্কালোনির ঝুলিতে আছে ২০২২ ফিফা দ্য বেস্ট পুরস্কার আর আইএফএফএইচএসের বর্ষসেরা কোচের পুরস্কার।

জেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

লিওনেল স্ক্যালোনিরিয়াল মাদ্রিদআর্জেন্টিনা ফুটবল দল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ম্যানসিটি ম্যাচের আগে শক্তি বাড়ল রিয়াল মাদ্রিদের

ইউসিএলে শেষ ষোলো’র ফিরতি লেগম্যানসিটি ম্যাচের আগে শক্তি বাড়ল রিয়াল মাদ্রিদের

এলচেকে গুঁড়িয়ে বার্সেলোনার আরও কাছে রিয়াল

এলচেকে গুঁড়িয়ে বার্সেলোনার আরও কাছে রিয়াল

এমবাপের ফেরা নিয়ে যা বললেন রিয়াল কোচ

এমবাপের ফেরা নিয়ে যা বললেন রিয়াল কোচ

রাস্তায় গাড়ি থামিয়ে ভক্তদের সঙ্গে রুডিগারের নাচ-উদযাপান

রাস্তায় গাড়ি থামিয়ে ভক্তদের সঙ্গে রুডিগারের নাচ-উদযাপান