• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

রোনালদোর নামে ফ্লোরিডার আদালতে মামলা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৯ নভেম্বর ২০২৩, ২২:১৪
অ+
অ-
রোনালদোর নামে ফ্লোরিডার আদালতে মামলা

এবার যুক্তরাষ্ট্রের একটি আদালতে বিতর্কিত ডিজিটাল মুদ্রা বিনিয়োগ প্রতিষ্ঠান (ক্রিপ্টোকারেন্সি) বিনান্সের প্রচারণার অভিযোগে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর নামে মামলা করা হয়েছে। এই বিনিয়োগে ক্ষতিগ্রস্ত হয়েছেন দাবি করে গত সোমবার (২৭ নভেম্বর) ফ্লোরিডার ডিস্ট্রিক্ট কোর্টে এই মামলা করেন তিন ভুক্তভোগী।

বিজ্ঞাপন

এই তথ্য নিশ্চিত করেছে ডিজিটাল বাণিজ্য বিষয়ক আন্তর্জাতিক সংবাদমাধ্যম কয়েনটেলিগ্রাফ। তাদের প্রতিবেদনে বলা হয়, মামলা বাদীরা বলেছেন– রোনালদো অস্বীকৃত ‘বিনান্স’ প্রতিষ্ঠানের প্রচারণা, বিনিয়োগ কিংবা কাজে সহায়তা করেছেন। এই ফুটবল তারকার প্রচারণায় উদ্বুদ্ধ হয়েই ওই প্রতিষ্ঠানে বিনিয়োগ করেন বলে জানিয়েছেন তারা। যার ফলে তারা নাকি ক্ষতিগ্রস্তও হয়েছেন!

— Cointelegraph (@Cointelegraph) November 29, 2023

সংবাদমাধ্যম কয়েনটেলিগ্রাফ বলছে, পর্তুগিজ তারকার বিরুদ্ধে মামলার বাদী হয়েছেন মিখায়েল সিজমোর, মিকি ভোংদারা এবং গর্ডন লুইস। তারা সবাই বিনান্সে বিনোয়াগ করে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেছেন। ২০২২ সালের মাঝামাঝিতে রোনালদো তার নিজস্ব এনএফটির (নন ফাঞ্জিবল টোকেনস বা একধরনের ডিজিটাল সম্পত্তি) প্রচারণা চালাতে বিনান্সের সঙ্গে চুক্তি করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

মেসির সঙ্গে যেখান থেকে শুরু গার্নাচোর ‘দূরত্ব’!
পেনাল্টি ফিরিয়ে দিয়ে আলোচনায় রোনালদো (ভিডিও)
উড়ন্ত রোনালদোর আরেকটি বিশ্বরেকর্ড

একইসঙ্গে বিনান্স–সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য না জানানোয় বাদীরা প্রতারণার শিকার হয়েছেন বলেও দাবি করেছেন। তারা বলছেন, বিনান্সের অনিবন্ধিত ক্রিপ্টো সিকিউরিটিজের বিক্রি সম্পর্কে রোনালদো জানতেন অথবা তার জানানো উচিৎ ছিল। কেননা বিনিয়োগে তার দীর্ঘ অভিজ্ঞতা আছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ৮৫ কোটির মতো অনুসারীও আছে তারকা ফুটবলালের। কিন্তু বাইরে থেকে পরামর্শ নেওয়ার সুযোগ থাকার পরও রোনালদো তার অনুসারীদের বিনান্স–সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জানাতে ব্যর্থ হয়েছেন।

এক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সির প্রচারণায় তারকাদের পেমেন্ট গ্রহণের তথ্য প্রকাশের জন্য সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যে সতর্কবার্তা দিয়েছিল, সেটিও মানেননি তিনি।

বিজ্ঞাপন

— Cristiano Ronaldo (@Cristiano) November 28, 2023

রোনালদোর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে অবৈধ প্রতিষ্ঠানটি বড় অঙ্ক হাতিয়ে নিয়েছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে রোনালদোর বড় অঙ্কের অনলাইন অনুসারীও নিয়ামক হিসেবে কাজ করেছে। বাদীরা বলছেন, এনএফটি বিনিয়োগের মাধ্যমে অবিশ্বাস্যভাবে প্রতিষ্ঠানটি সফল হয়েছে, কেবল এক সপ্তাহেই বিনান্সকে অনলাইনে খোঁজার প্রবণতা বেড়েছে অন্তত ৫০০ গুন!

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ক্রিশ্চিয়ানো রোনালদোপর্তুগাল ফুটবল দল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ভারত ছাড়তে রোনালদোর বিমান চাইলেন ক্যারিবিয়ান তারকা

ভারত ছাড়তে রোনালদোর বিমান চাইলেন ক্যারিবিয়ান তারকা

পর্তুগালকে দুশ্চিন্তায় ফেললেন রোনালদো, চোট ধারণার চেয়েও ‘গুরুতর’

পর্তুগালকে দুশ্চিন্তায় ফেললেন রোনালদো, চোট ধারণার চেয়েও ‘গুরুতর’

মেসি-রোনালদো-পেলের প্রশংসায় ট্রাম্প, ভুলেই গেলেন ম্যারাডোনাকে

মেসি-রোনালদো-পেলের প্রশংসায় ট্রাম্প, ভুলেই গেলেন ম্যারাডোনাকে

রোনালদোকে ‘সর্বকালের সেরা’ বলা ট্রাম্পের মতে ‘মেসি পেলের চেয়ে ভালো’

রোনালদোকে ‘সর্বকালের সেরা’ বলা ট্রাম্পের মতে ‘মেসি পেলের চেয়ে ভালো’