• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

এবার বিশ্বকাপ ক্যাম্পে নামছে এশিয়ান চ্যাম্পিয়নরা

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
১৯ ডিসেম্বর ২০২৩, ১৬:১৫
অ+
অ-
এবার বিশ্বকাপ ক্যাম্পে নামছে এশিয়ান চ্যাম্পিয়নরা

মাত্র কয়েকদিন আগেই সফল এশিয়া কাপ মিশন শেষ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এমন অর্জনের পরও যুব ক্রিকেটারদের বিশ্রামের ফুরসত নেই। তাদের সামনে এবার আরও বড় পরীক্ষা। আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। যাকে সামনে রেখে বাংলাদেশের যুবারা ১ জানুয়ারি থেকে বিশ্বকাপের ক্যাম্প শুরু করবে। তার আগে তাদের দেখা যাবে ঘরোয়া টুর্নামেন্ট বিসিএলে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভলপমেন্ট বিভাগ জানিয়েছে— বিশ্বকাপের আগে ক্রিকেটাররা যাতে খেলার মধ্যে থাকেন, এজন্য বিসিএল খেলানো হবে। বিসিএলের পরই ১ জানুয়ারি থেকে শুরু হবে যুব বিশ্বকাপের ক্যাম্প। 

গেম ডেভলপমেন্ট বিভাগ আরও জানায়, ‘আমরা চাচ্ছি ক্রিকেটাররা যাতে রিদমে থাকে। যেহেতু বিশ্বকাপের আর বেশি দেরি নেই, এজন্য কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত বিসিএলের ওয়ানডে সংস্করণ খেলবে তারা। এরপর ১ জানুয়ারি থেকে বিশ্বকাপের ক্যাম্প শুরু হবে।’

তবে এই ক্যাম্প থেকে পেসাররা বিশ্রামে থাকছেন। তাদেরকে রাখা হচ্ছে না বিসিএলের দলে। ২৪ ডিসেম্বর থেকে কক্সবাজারে শুরু হবে ওয়ানডে সংস্করণ। পরবর্তীতে ৩০ ডিসেম্বর ফাইনাল হবে মিরপুরে। বিসিএল শেষ হওয়ার পর একদিন বিরতি দিয়েই বিশ্বকাপের ক্যাম্প শুরু হবে যুবাদের। প্রায় সপ্তাহখানেক ক্যাম্পের পর দল উড়াল দেবে দক্ষিণ আফ্রিকায়। সেখানেও তাদের কয়েকদিনের কন্ডিশনিং ক্যাম্প হবে।

বিজ্ঞাপন

আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে যুব বিশ্বকাপ। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে প্রথম মাঠে নামবে বাংলাদেশ। ব্লুমফন্টেইনের মানগাউং ওভালে সে ম্যাচে ২০২০ সালের চ্যাম্পিয়নরা খেলবে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকার পাঁচটি ভেন্যুতে চলবে এই বিশ্বকাপ আসর। ফাইনাল হবে ১১ ফেব্রুয়ারি। সব মিলিয়ে মোট ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এসএইচ/এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটক্রিকেট বিশ্বকাপ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ব্যাটিং পজিশনে আমার মতো ত্যাগ স্বীকার করেনি আর কেউ  : মাহমুদউল্লাহ

ব্যাটিং পজিশনে আমার মতো ত্যাগ স্বীকার করেনি আর কেউ  : মাহমুদউল্লাহ

সিরিজ জয়ের লক্ষ্যে কেমন হবে বাংলাদেশের একাদশ?

সিরিজ জয়ের লক্ষ্যে কেমন হবে বাংলাদেশের একাদশ?

‘তামিম এসে জানাল, পরের দুই সিরিজে আমাকে বিশ্রাম দেবে’

‘তামিম এসে জানাল, পরের দুই সিরিজে আমাকে বিশ্রাম দেবে’

১ রানের সেই হার বদলে দিয়েছিল মাহমুদউল্লাহর জীবন

১ রানের সেই হার বদলে দিয়েছিল মাহমুদউল্লাহর জীবন