• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

প্রথমবার ‘ডাবল সেঞ্চুরি’ দেখলো ওয়ানডে ক্রিকেট

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৩, ১৯:১২
অ+
অ-
প্রথমবার ‘ডাবল সেঞ্চুরি’ দেখলো ওয়ানডে ক্রিকেট

এ বছরই ভারতের মাটিতে বসেছিল বিশ্বকাপ। বিশ্বসেরা হওয়ার এই লড়াইয়ে মোট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ৪৮ টি। বিশ্বকাপ ছাড়াও চলতি বছর বেশ কিছু দ্বিপাক্ষিক সিরিজও ছিল। সবমিলিয়ে ম্যাচ সংখ্যার হিসেবে ২০২৩ সালে ওয়ানডেতে রেকর্ড হয়েছে।

বিজ্ঞাপন

বছরের প্রথম ওয়ানডে ম্যাচ ছিল ৯ জানুয়ারি। করাচিতে সেদিন মুখোমুখি হয়েছিল পাকিস্তান-নিউজিল্যান্ড। আর বছরের শেষ ওয়ানডে অনুষ্ঠিত হয়েছে ২২ ডিসেম্বর। নেপিয়ারে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সবমিলিয়ে এ বছর মোট ওয়ানডে হয়েছে ২১৮টি। এক পঞ্জিকা বর্ষে এবারই প্রথম ম্যাচ সংখ্যার ডাবল সেঞ্চুরি দেখলো ওয়ানডে ক্রিকেট।

আরও পড়ুন

তাসকিন-শরিফুলের আইপিএল না খেলার কারণ জানাল বিসিবি
বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ কবে কখন
নিউজিল্যান্ডকে লজ্জায় ডুবিয়ে যত রেকর্ড বাংলাদেশের

এর আগে এক বছরে সবচেয়ে বেশি ওয়ানডে হয়েছিল ২০০৭ সালে। সেবার মোট ১৯১টি ওয়ানডে হয়েছে। তৃতীয় সর্বোচ্চ ১৬১টি ম্যাচ হয়েছে ২০২২ সালে। আর ২০০৬ সালে হয়েছিল ১৬০টি ম্যাচ।

বিজ্ঞাপন

১৯৯৯ সালে হয়েছিল পঞ্চম সর্বোচ্চ ১৫৪ ওয়ানডে। এই তালিকায় এরপরে আছে যথাক্রমে ২০০৯ (১৫০ ওয়ানডে), ২০১৯ (১৫০ ওয়ানডে), ২০০৩ (১৪৭ ওয়ানডে), ২০১১ (১৪৬ ওয়ানডে) ও ২০১৫ (১৪৬ ওয়ানডে)।

আরও পড়ুন

আইপিএল খেলতে পারবেন না আফগান তারকারা
পাকিস্তানের কোচিং প্যানেলে আবারো পরিবর্তন
ঘোরাঘুরি করে বড়দিন কাটালেন শান্ত-মিরাজরা

এ বছর ম্যাচের মতোই ওয়ানডে খেলেছেও সবচেয়ে বেশি দল। মোট ২২টি দল এ বছর ওয়ানডে ক্রিকেট খেলেছে। এর আগে ২০২২ ও ২০১৯ সালে ২০টি করে দল খেলেছে।

বিজ্ঞাপন

চলতি বছর অবশ্য বিশ্বকাপের আয়োজন ছিল। সেই বিশ্বকাপকে কেন্দ্র করে দলগুলোর মধ্যে বেড়েছে প্রতিযোগিতামূলক ওয়ানডে খেলার সংখ্যা। বিশ্বকাপের আগে-পরে অবশ্য ওয়ানডে ক্রিকেট নিয়ে একাধিকবার কথা উঠেছে। এমসিসির পক্ষ থেকেও ওয়ানডে ক্রিকেটের সংখ্যা কমিয়ে আনার কথাও এসেছিল। এরপরেও অবশ্য একদিনের ক্রিকেটের সংখ্যা বেড়েছে। ওয়ানডে ভক্তদের জন্য এটি একপ্রকার সুখের খবরই বলা চলে। 

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ওয়ানডে ক্রিকেটবাংলাদেশ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তারুণ্যনির্ভর বাংলাদেশের কাছে যে প্রত্যাশা বাশারের

তারুণ্যনির্ভর বাংলাদেশের কাছে যে প্রত্যাশা বাশারের

মিরপুরের উইকেটে পরিবর্তনের হাওয়া দেখছেন বাশার

মিরপুরের উইকেটে পরিবর্তনের হাওয়া দেখছেন বাশার

পাকিস্তানকে ‘পাড়ার ক্লাব’ বানানো নাহিদের প্রশংসায় কামরান

পাকিস্তানকে ‘পাড়ার ক্লাব’ বানানো নাহিদের প্রশংসায় কামরান

নাহিদ রানার প্রশংসা করে যা বললেন বাশার

নাহিদ রানার প্রশংসা করে যা বললেন বাশার