• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

ঐতিহাসিক জয়ের দিনে সুখবর পেলেন সৌম্য

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৩, ১৭:২৪
অ+
অ-
ঐতিহাসিক জয়ের দিনে সুখবর পেলেন সৌম্য

নিউজিল্যান্ড সফরে সৌম্য সরকারের দলে জায়গা পাওয়াটাই ছিল একপ্রকার বিস্ময়। কোথাও এমন কোনো পারফর্ম করেননি যে জাতীয় দলে আবার ফিরতে পারেন। দীর্ঘদিন পর দলে ফিরে প্রথম ওয়ানডেতেই হয়েছিলেন চরম ব্যর্থ। তবে সেই ম্যাচের দিন তিনেকের মাথায় রাজকীয় প্রত্যাবর্তন! নেলসনে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ১৫১ বলে ২২ চার ও দুই ছক্কায় করেন ১৬৯ রান! ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে নিউজিল্যান্ডের মাঠে এশিয়ান ব্যাটারদের মধ্যে এখন যা সর্বোচ্চ রানের ইনিংস। 

বিজ্ঞাপন

এমন অনবদ্য ইনিংসের ছাপ পড়েছে আইসিসির র‌্যাঙ্কিংয়েও। আজ (বুধবার) আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাটির সাপ্তাহিক হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে বাঁহাতি এই ওপেনার ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় এগিয়েছেন ৫২ ধাপ। অবশ্য ৫২ ধাপ এগোলেও এখনো আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ১০০–এর মধ্যে ঢুকতে পারেননি সৌম্য। বর্তমানে তার অবস্থান ১১১তম। এ ছাড়া তার ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিং ১৪তম। 

দ্বিতীয় ম্যাচে রেকর্ড ইনিংসের পর শেষ ওয়ানডেতে ঐতিহাসিক জয়ের ম্যাচে সৌম্য শিকার করেছেন ৩ উইকেট। পরে তার ব্যাটিংয়েই নামার আগেই ৯ উইকেটের বড় জয় পায় বাংলাদেশ। 

আরও পড়ুন

‘ক্লাস ইজ পার্মানেন্ট’, সৌম্যকে নিয়ে যা বললেন হাথুরু
মাউন্ট মঙ্গানুই থেকে নেপিয়ার, বাংলাদেশের ইতিহাসের মঞ্চ
নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি জয়

বিজ্ঞাপন

সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের পারফরম্যান্সে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন শান্ত ও শরিফুলরাও। তৃতীয় ওয়ানডেতে অপরাজিত ৫১ রান করে ৯ ধাপ এগিয়ে যৌথভাবে ৮৯তম টাইগার অধিনায়ক শান্ত। এ ছাড়া তৃতীয় ওয়ানডেতে কিউইদের ৯৮ রানে গুটিয়ে দেওয়ার দিনে তিন উইকেট নেওয়া পেসার শরীফুল ২৪ ধাপ এগিয়ে এখন ৩৫তম স্থানে।

এদিকে, কদিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-২ ব্যবধানে হেরে গেছে ইংল্যান্ড। দল সিরিজ হারলেও ব্যাট হাতে দাপুটে ফর্মে ছিলেন ওপেনার ফিল সল্ট। পাঁচ ম্যাচের দুটিতেই সেঞ্চুরি হাঁকিয়ে তার রান ৩৩১। দ্বিপক্ষীয় কোনো টি-টোয়েন্টি সিরিজে যেটি সর্বোচ্চ। এমন এক সিরিজ শেষে টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ১৮ ধাপ এগিয়ে ২ নম্বরে উঠে এসেছেন সল্ট। তার রেটিং পয়েন্ট ৮০২।

এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সৌম্য সরকারবাংলাদেশ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তারুণ্যনির্ভর বাংলাদেশের কাছে যে প্রত্যাশা বাশারের

তারুণ্যনির্ভর বাংলাদেশের কাছে যে প্রত্যাশা বাশারের

মিরপুরের উইকেটে পরিবর্তনের হাওয়া দেখছেন বাশার

মিরপুরের উইকেটে পরিবর্তনের হাওয়া দেখছেন বাশার

পাকিস্তানকে ‘পাড়ার ক্লাব’ বানানো নাহিদের প্রশংসায় কামরান

পাকিস্তানকে ‘পাড়ার ক্লাব’ বানানো নাহিদের প্রশংসায় কামরান

নাহিদ রানার প্রশংসা করে যা বললেন বাশার

নাহিদ রানার প্রশংসা করে যা বললেন বাশার