• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

ম্যাচ জিতলেও, সিরিজ কঠিন ছিল : স্যান্টনার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৩, ১২:৩৭
অ+
অ-
ম্যাচ জিতলেও, সিরিজ কঠিন ছিল : স্যান্টনার

প্রথমে বাংলাদেশের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে নিউজিল্যান্ড। যেখানে প্রথম ম্যাচ টাইগাররা জিতলেও, মিরপুরে দ্বিতীয় টেস্টের ফল যায় সফকারীদের পক্ষে। এরপর নিজেদের মাটিতে নামার পর থেকেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের আভাস দিয়ে আসছিল নিউজিল্যান্ড। যদিও ওয়ানডে সিরিজের শুরুতে তার ছাপ রাখতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে ও শেষটিতে লড়াই জমেছিল। এরপর টি-টোয়েন্টিতে দাপট ছিল বাংলাদেশের। সবমিলিয়ে পুরো সিরিজ কঠিন ছিল দাবি করেছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার।

বিজ্ঞাপন

মাউন্ট মঙ্গানুইয়ে আজ (রোববার) টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। যেখানে ব্যাটিং ব্যর্থতায় সফরকারীদের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১১০ রানে। এমন সংগ্রহের পরও শরিফুল ইসলাম এবং শেখ মেহেদীর দারুণ বোলিংয়ে বাংলাদেশ জয়ের স্বপ্ন দেখে। কিন্তু শেষ পর্যন্ত আর ম্যাচের লাগাম ধরে রাখতে পারেনি তারা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি কিউইরা ১৭ রানে জেতায় সিরিজ শেষ হয়েছে ১-১ ব্যবধানের সমতায়।

ম্যাচ শেষে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা কিউই অধিনায়ক বলেন, ‘জিততে পেরে ভালো লাগছে। আমি শুধু গতি পরিবর্তন করে বাউন্স পাওয়ার কথা ভাবছিলাম। পেসাররাও দারুণ বোলিং করেছে। হ্যাঁ, এটা ঠিক যে এমনটা হয়েছে (প্রথমদিকে উইকেট থেকে সাহায্য পাওয়া)। আমরা জানতাম পাওয়ার-প্লেটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তবে ওই সময় বল করাটা সহজ ছিল না। কয়েকটি উইকেট নিতে পারায় নিজেদের সফল বলব।’

আরও পড়ুন

অধিনায়ক হিসেবে শান্তর ভবিষ্যৎ কেমন, জানালেন হাথুরু
২০২৩ ক্রিকেট : বাংলাদেশের আমলনামা
ম্যাচ হেরে যা বললেন শান্ত

বিজ্ঞাপন

সবমিলিয়ে সিরিজ কঠিন হয়েছে বলে দাবি স্যান্টনারের, ‘আমরা জানতাম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বোলাররা দায়িত্ব সামনে থেকে তাদের পালন করেছে এবং দলকে সামনে নিয়ে যেতে সাহায্য করেছে। সবদিক বিবেচনা করলে কঠিন একটি সিরিজ।’

এসএইচ/এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নিউজিল্যান্ড ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

মিরাজের অধিনায়কত্ব নিয়ে যা ভাবছে বিসিবি

মিরাজের অধিনায়কত্ব নিয়ে যা ভাবছে বিসিবি

বাংলাদেশে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলবে শ্রীলঙ্কার মেয়েরা

বাংলাদেশে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলবে শ্রীলঙ্কার মেয়েরা