• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

ব্রাজিলে না যাওয়া নিয়ে মুখ খুললেন অ্যানচেলত্তি 

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৩ জানুয়ারি ২০২৪, ০৯:১২
অ+
অ-
ব্রাজিলে না যাওয়া নিয়ে মুখ খুললেন অ্যানচেলত্তি 

একটা লম্বা সময় ব্রাজিলের ফুটবল ভক্তরা আশাবাদী ছিল তাদের কোচ নিয়ে। কার্লো অ্যানচেলত্তি আসবেন কোপা আমেরিকার ঠিক আগেমুহূর্তে। বদলে দেবেন পুরো দলকে এমনটাই ছিল প্রত্যাশা। কারণও আছে। ক্লাব পর্যায়ে রিয়াল মাদ্রিদে ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, ক্যাসেমিরোদের সফলভাবে পরিচালনা করেছিলেন ‘ডন কার্লো’ হিসেবে খ্যাতি পাওয়া অ্যানচেলত্তি। 

বিজ্ঞাপন

তবে ব্রাজিল ভক্তদের হতাশ করেছেন এই ইতালিয়ান ট্যাকটিশিয়ান। আচমকাই রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন ২০২৬ পর্যন্ত। ২৯ ডিসেম্বর আনচেলত্তির সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। এরপরেই নিশ্চিত হয় ব্রাজিলের ডাগআউটে আসছেন না তিনি। 

এর পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি এডনালদোকে সরিয়ে দেওয়া। রিও ডে জেনিরোর এক আদালতের রায়ে তাকে সরিয়ে দেওয়ার আদেশ করা হয়। এডনালদোই অ্যানচেলত্তিকে আনার ব্যাপারে কাজ করছিলেন। 

তবে মঙ্গলবার (২ জানুয়ারি) এসব ইস্যুতে মুখ খুলেছেন কার্লো অ্যানচেলত্তি। লস ব্লাঙ্কোসদের হয়ে নিজের অবস্থান ব্যক্ত করে জানালেন এটাই তার শেষ ঠিকানা, ‘রিয়াল মাদ্রিদই আমার ক্যারিয়ারের শেষ ঠিকানা। আমি কোচিং ছেড়ে দিলেও এখানেই থাকতে পারতাম।’ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

নতুন বছরে ব্রাজিল ম্যাচের দিনক্ষণ
ব্রাজিলের হৃদয় ভেঙে রিয়ালেই থাকছেন আনচেলত্তি

ব্রাজিলের সঙ্গে চুক্তির বিষয়ে গর্ব করলেও রিয়ালকে নিজের প্রথম পছন্দ বলতেও দ্বিধা করেননি এই ইতালিয়ান, ব্রাজিলের সঙ্গে আমার কথা হয়েছিল কিন্তু আমার প্রথম পছন্দ রিয়াল মাদ্রিদ। সেটি সবসময়ের জন্যই। তবে ব্রাজিলের সঙ্গে আমার কথা হওয়ার বিষয়ে আমি গর্বিত। 

রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০২৪ সালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ ছিল আনচেলত্তির। সে চুক্তি আরও ২ বছর বাড়িয়ে নিয়েছে দুই পক্ষ। ফলে ২০২৬ সাল পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে থাকছেন তিনি। তার এই সিদ্ধান্তের পর এবার নতুন কোচ খোঁজার দিকে মন দিচ্ছে ব্রাজিল। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে যারা
‘পাগলই কেবল রিয়াল ছাড়তে পারে’ মরিনহোর সুরে আনচেলত্তির মন্তব্য

জেএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কার্লো অ্যানচেলত্তিব্রাজিল ফুটবল দলরিয়াল মাদ্রিদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ব্রাজিল দলে ডাক না পেয়ে হতাশ নেইমার, যা বললেন প্রতিক্রিয়ায়

ব্রাজিল দলে ডাক না পেয়ে হতাশ নেইমার, যা বললেন প্রতিক্রিয়ায়

নেইমারকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা, ফিরলেন এন্ড্রিক

নেইমারকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা, ফিরলেন এন্ড্রিক

‘আমি থাকি বা না থাকি...’, ব্রাজিলের দল ঘোষণা করতে যাওয়ার দিনে নেইমার

‘আমি থাকি বা না থাকি...’, ব্রাজিলের দল ঘোষণা করতে যাওয়ার দিনে নেইমার

‘নেইমারের বিশ্বকাপ দলে না থাকার প্রশ্নই আসে না’

‘নেইমারের বিশ্বকাপ দলে না থাকার প্রশ্নই আসে না’