• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

রোনালদোর বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন মেসি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১২ জানুয়ারি ২০২৪, ০৯:০৬
অ+
অ-
রোনালদোর বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন মেসি

প্রায় দুই মাস বিরতির পর মাঠে ফেরার অপেক্ষায় আছেন লিওনেল মেসি। প্রাক্‌-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে ইন্টার মায়ামির হয়ে সৌদি সফরে যাবেন মেসি। সেখানে আল নাসর আর আল হিলালের বিপক্ষে খেলবে মায়ামি। সৌদি আরবের দুই ক্লাবের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন মেসি।

বিজ্ঞাপন

আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইন্টার মায়ামির প্রাক্‌-মৌসুম পর্ব। প্রথম ম্যাচে এল সালভাদরের বিপক্ষে খেলবে মেসির দল। সবকিছু ঠিক থাকলে ২১ নভেম্বরের পর সেদিনই প্রথম মাঠে নামবেন মেসি। দুদিন পর এফসি ডালাসের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলে সৌদি আরবের উদ্দেশে রওনা দেবেন মেসিরা।

ইন্টার মায়ামি, আল হিলাল ও আল নাসরকে নিয়ে আয়োজন করা হয়েছে রিয়াদ সিজন কাপ। সেখানে ২৯ জানুয়ারি আল হিলাল এবং ১ ফেব্রুয়ারি আল নাসরের বিপক্ষে খেলবে মায়ামি। এর মধ্যে মেসি-রোনালদোর দেখা হবে বলে মায়ামি-নাসর ম্যাচ নিয়ে দর্শক উদ্দীপনা বেশি। দেখা হতে পারতো নেইমারের সঙ্গেও, তবে চোটের কারণে আপাতত মাঠের বাইরে এই ব্রাজিলিয়ান তারকা।

রিয়াদ সিজন কাপ নিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন মেসি। যেখানে তিন দলের এই প্রতিযোগিতাকে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে মেসি লিখেছেন, ‘ইন্টার মায়ামির হয়ে রিয়াদ সিজন কাপের অংশ হতে তর সইছে না, যেখানে আমরা এক ঐতিহাসিক চ্যাম্পিয়নশিপে সৌদির শীর্ষ ক্লাবগুলোর মুখোমুখি হব।’

বিজ্ঞাপন

এইচজেএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

লিওনেল মেসিইন্টার মায়ামি সিএফক্রিশ্চিয়ানো রোনালদোআল নাসর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফিনালিসিমা বাতিলে মেসির হাত নেই, বিশ্বকাপের আগে চেয়েছিলেন ৪৯তম ট্রফি

ফিনালিসিমা বাতিলে মেসির হাত নেই, বিশ্বকাপের আগে চেয়েছিলেন ৪৯তম ট্রফি

বার্নাব্যুতেই হতে পারে ফিনালিসিমা, তবে অসন্তুষ্ট আর্জেন্টিনা

বার্নাব্যুতেই হতে পারে ফিনালিসিমা, তবে অসন্তুষ্ট আর্জেন্টিনা

গোলহীন মেসি, জিতল না ইন্টার মায়ামিও

গোলহীন মেসি, জিতল না ইন্টার মায়ামিও

কাতার থেকে সরতে পারে ফিনালিসিমা– ইঙ্গিত স্পেন ফুটবল প্রধানের

কাতার থেকে সরতে পারে ফিনালিসিমা– ইঙ্গিত স্পেন ফুটবল প্রধানের