• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

নেইমারের দলবদলে অনিয়মের অভিযোগে তদন্ত শুরু

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৪, ২২:২২
অ+
অ-
নেইমারের দলবদলে অনিয়মের অভিযোগে তদন্ত শুরু

স্প্যানিশ ক্লাব বার্সেলোনা থেকে ২২২ মিলিয়ন ইউরো রেকর্ড ট্রান্সফার ফি’তে প্যারিসিয়ান সেইন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দিয়েছিলেন নেইমার জুনিয়র। ইতোমধ্যে ফরাসি অধ্যায় চুকিয়ে তিনি সৌদি আরবের ক্লাব আল-হিলালেও যোগ দিয়েছেন। সম্প্রতি ব্রাজিলিয়ান সুপারস্টারের সেই দলবদলে অনিয়মের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। যে কারণে দেশটির অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিভাগ কর-প্রশাসনের কার্যালয়ে তল্লাশি চালিয়েছে ফরাসি পুলিশ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

এ কাজে মূলত পিএসজিকে ছাড় দেওয়ার অভিযোগ উঠেছে ফ্রান্সের কর কর্তৃপক্ষের বিরুদ্ধে। তল্লাশির মধ্য দিয়ে শুরু হওয়া এই তদন্ত কার্যক্রম আরও বড় আকারে চালানোর আভাস দিয়েছে সংবাদসংস্থাটি। এ নিয়ে পিএসজি কর্তৃপক্ষ ও ফ্রেঞ্চ অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে তারা যোগাযোগ করলেও কোনো প্রতিক্রিয়া জানতে পারেনি।

এক সূত্রের বরাতে আরেক বার্তাসংস্থা এএফপি বলছে, নেইমারের দলবদলে পিএসজি কর দেওয়ার ক্ষেত্রে সুবিধা ভোগ করেছে, এ সন্দেহের কারণে মন্ত্রণালয়ে তল্লাশি করা হয়। ফ্রান্সের অনুসন্ধানী অনলাইন সংবাদমাধ্যম মিডিয়াপার্ট এর আগে নিজেদের প্রতিবেদনে জানিয়েছিল, ২০১৭ সালে নেইমারের দলবদল নিয়ে পিএসজিকে করের ক্ষেত্রে সুবিধা দেওয়া হয়।

— Reuters (@Reuters) January 18, 2024

বিজ্ঞাপন

গত বছরের আগস্টে পিএসজি ছেড়ে সৌদি ক্লাব আল-হিলালে যোগ দেন নেইমার। এএফপির তথ্য বলছে– সেখানে মৌসুমে ১০ কোটি ইউরো আয় করবেন এই ফরোয়ার্ড আর পিএসজি তাকে বিক্রি করে পিএসজির আয় ১০ কোটি ইউরো। এর আগে ব্রাজিলিয়ান তারকা ২২ কোটি ২০ লাখ ইউরোয় ২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন। ফরাসি ক্লাবটিতে ছয় মৌসুম কাটানোর পথে অনেকবার চোটে ভুগেছেন তিনি। পাঁচবার লিগ জেতার পথে ক্লাবটির হয়ে ১৭৩ ম্যাচে ১১৮ গোল করেছেন।

আরও পড়ুন

'ফুটবলের চেয়ে অন্যান্য জিনিসেই নেইমারের আগ্রহ বেশি'
নেইমারের সঙ্গে ‘তিক্ত সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন কোচ দরিভাল
সমুদ্রে নেইমারের প্রমোদতরী, পার্টি চলবে ৩ দিন
কোপা আমেরিকা শেষ নেইমারের!

আল হিলালের যাওয়ার পরও তার নতুন যাত্রাটা সুখকর হয়নি। কয়েক ম্যাচ যেতেই তিনি ছিটকে গেছেন পুরো মৌসুম থেকে। সর্বশেষ অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন নেইমার। আগামী আগস্টের আগে তিনি পুরো ফিট হবেন না বলে জানিয়েছেন ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার। সে কারণে এ বছর ২০ জুনে শুরু হতে যাওয়া কোপা আমেরিকায় খেলতে পারবেন না নেইমার।

বিজ্ঞাপন

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নেইমারব্রাজিল ফুটবল দলপিএসজিবার্সেলোনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ব্রাজিল দলে ডাক না পেয়ে হতাশ নেইমার, যা বললেন প্রতিক্রিয়ায়

ব্রাজিল দলে ডাক না পেয়ে হতাশ নেইমার, যা বললেন প্রতিক্রিয়ায়

নেইমারকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা, ফিরলেন এন্ড্রিক

নেইমারকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা, ফিরলেন এন্ড্রিক

‘আমি থাকি বা না থাকি...’, ব্রাজিলের দল ঘোষণা করতে যাওয়ার দিনে নেইমার

‘আমি থাকি বা না থাকি...’, ব্রাজিলের দল ঘোষণা করতে যাওয়ার দিনে নেইমার

‘নেইমারের বিশ্বকাপ দলে না থাকার প্রশ্নই আসে না’

‘নেইমারের বিশ্বকাপ দলে না থাকার প্রশ্নই আসে না’