• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

রোনালদোবিহীন আল নাসরের বিপক্ষে ৬ গোলে হারল মেসির মায়ামি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৬
অ+
অ-
রোনালদোবিহীন আল নাসরের বিপক্ষে ৬ গোলে হারল মেসির মায়ামি

ক্রিশ্চিয়ানো রোনালদো খেলছেন না তা আগে থেকেই নিশ্চিত ছিল। তাই আল নাসর-ইন্টার মায়ামির এই লড়াই ঘিরে সবার আগ্রহের কেন্দ্রে ছিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন তারকা যতক্ষণে মাঠে নামলেন তার আগেই অবশ্য ম্যাচের এপিটাফ লেখা হয়ে গেছে—তার দল আধা ডজন গোল হজম করে ফেলেছে। ৮৩তম মিনিটে মাঠে নেমে অলৌকিক কিছু করতে পারেননি আর্জেন্টাইন এই জাদুকরও!

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক টুর্নামেন্ট রিয়াদ সিজন কাপের ম্যাচে মায়ামিকে ৬-০ গোলে হারিয়েছে আল নাসর। যেখানে হ্যাটট্রিক করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার আন্দেরসন তালিসকা। একবার করে জালের দেখা পান আরও তিনজন।

ম্যাচের শুরুতেই মায়ামির গলা চেপে ধরে নাসর। প্রথম ১২ মিনিটের মধ্যেই তিন গোল হজম করে মেসির দল। মেসিকে বেঞ্চে রেখে খেলতে নামা মায়ামির জালে প্রথম বল জড়ায় তৃতীয় মিনিটে। পর্তুগিজ মিডফিল্ডার ওতাভিও লিড এনে দেন নাসরকে।

May be an image of 5 people, people playing American football, people playing football, crowd and text

ম্যাচের দশম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তালিসকা। দুই মিনিট পর আরও একবার মায়ামির জালে বল পাঠায় মায়ামি। ফলে ১২তম মিনিটে ব্যবধান তিনগুন করেন আইমেরিক লাপোর্তা। এমন শুরুর পর প্রথমার্ধের বাকি সময়টায় আর গোল পায়নি কেউই। ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় নাসর।

বিজ্ঞাপন

বিরতি থেকে ফিরেও ম্যাচে ফিরতে পারেনি মায়ামি। ৫১তম মিনিটে পেনাল্টি পায় নাসর। সেই সুযোগে নিজের দ্বিতীয় ও দলের চর্তুথ গোলটি করেন তালিসকা। ৬৮ মিনিটে মোহাম্মদ মারানও গোল করলে ব্যবধান হয়ে যায় ৫-০। আর ৭৩ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন তালিসকা।

এরপর চেষ্টা করেও আর গোল পায়নি কেউই। ৮৩তম মিনিটে মেসিও নামেন মাঠে। তবে সর্বনাশ যা হওয়ার তা বেঞ্চে বসেই দেখেছেন অধিনায়ক। মাঠে ফিরেও দলকে খাদের কিনারা থেকে তুলতে পারেননি। শেষ পর্যন্ত অধা ডজন গোল হজম করেই মাঠ ছাড়তে হয়েছে মেসির মায়ামিকে।

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আল নাসরইন্টার মায়ামি সিএফলিওনেল মেসিক্রিশ্চিয়ানো রোনালদো

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

গোলহীন মেসি, জিতল না ইন্টার মায়ামিও

গোলহীন মেসি, জিতল না ইন্টার মায়ামিও

মায়ামির মূল্য ১৪৫ কোটি ডলার— মেসির বেতন কত?

মায়ামির মূল্য ১৪৫ কোটি ডলার— মেসির বেতন কত?

মায়ামিকে জিতিয়ে ৯০০তম গোলের আরও কাছে মেসি

মায়ামিকে জিতিয়ে ৯০০তম গোলের আরও কাছে মেসি

পর্তুগালকে দুশ্চিন্তায় ফেললেন রোনালদো, চোট ধারণার চেয়েও ‘গুরুতর’

পর্তুগালকে দুশ্চিন্তায় ফেললেন রোনালদো, চোট ধারণার চেয়েও ‘গুরুতর’