• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

ফেব্রুয়ারিতেই মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা, সূচি চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০৯
অ+
অ-
ফেব্রুয়ারিতেই মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা, সূচি চূড়ান্ত

গুঞ্জন বলছে ২০২৪ অলিম্পিকে জায়গা পেলে লিওনেল মেসি আর অ্যানহেল ডি মারিয়াকে নিয়েই প্যারিসে যাবে আর্জেন্টিনা। ২০০৮ সালে বেইজিং অলিম্পিক জেতানো দুই তারকা ১৬ বছর পর আবার খেলবেন গ্রেটেস্ট শো অন আর্থে। তবে সেই লক্ষ্যে তাদের পেরুতে হবে বাছাইপর্বের বাঁধা। 

বিজ্ঞাপন

সেই বাছাইপর্বে আপাতত নিজেদের জায়গা নিশ্চিত করেছে জুনিয়র আর্জেন্টাইনরা। আজ (শনিবার) প্রাক বাছাইপর্বে নিজেদের গ্রুপের শেষ ম্যাচে উরুগুয়ের সঙ্গে ড্র করলেও নিজের গ্রুপ থেকে শীর্ষস্থান নিশ্চিত করেই বাছাইপর্বে নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। অন্যদিকে ব্রাজিল আগেই নিশ্চিত করেছে তাদের বাছাইপর্ব। ৪ ম্যাচের মধ্যে ৩টি ম্যাচেই জয় পেয়েছিল এন্ড্রিকরা। 

অলিম্পিক বাছাইয়ের নিয়ম অনুযায়ী— ‘এ’ ও ‘বি’ এই দুই গ্রুপ থেকে দুটি করে চারটি দল উঠবে বাছাইপর্বের চূড়ান্ত পর্বে। সেখান থেকে শীর্ষ দুটি দল সুযোগ পাবে ২০২৪ প্যারিস অলিম্পিকে। ‘এ’ গ্রুপের সেরা দুইয়ে থেকে চূড়ান্ত পর্বে পা রেখেছে ব্রাজিল ও ভেনেজুয়েলা। ‘বি’ গ্রুপ থেকে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে।

আরও পড়ুন

লিডের পর ড্র করেও গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
এশিয়ায় আসছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ চূড়ান্ত
ইকুয়েডরকে হারিয়ে অলিম্পিক বাছাইয়ের চূড়ান্ত পর্বে ব্রাজিল

বিজ্ঞাপন

বাছাইয়ের চূড়ান্ত পর্বে আগামী ৫ ফেব্রুয়ারি আর্জেন্টিনার প্রথম প্রতিপক্ষ ভেনেজুয়েলা। পরবর্তীতে ৮ ফেব্রুয়ারি প্যারাগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। অন্যদিকে, ব্রাজিল ৫ ফেব্রুয়ারি প্যারাগুয়ে ও ৮ ফেব্রুয়ারি ভেনেজুয়েলার মুখোমুখি হবে। 

আর ১১ ফেব্রুয়ারি চলতি বছরে প্রথমবার মুখোমুখি হবে ব্রাজিল এবং আর্জেন্টিনা। ভেনিজুয়েলার কারাকাসে হবে সেই ম্যাচ। এই পর্বে সেরা দুই দলই যাবে প্যারিস অলিম্পিকে। 

অলিম্পিক বাছাইপর্ব সূচি (কনমেবল) 

বিজ্ঞাপন

তারিখ ম্যাচ ভেন্যু
৫ ফেব্রুয়ারি আর্জেন্টিনা বনাম ভেনিজুয়েলা   এস্তাদিও ব্রিদিগো ইরিয়ার্তে ভেনিজুয়েলা  
৫ ফেব্রুয়ারি ব্রাজিল বনাম প্যারাগুয়ে এস্তাদিও ব্রিদিগো ইরিয়ার্তে ভেনিজুয়েলা
৮ ফেব্রুয়ারি আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ে এস্তাদিও ব্রিদিগো ইরিয়ার্তে ভেনিজুয়েলা
৮ ফেব্রুয়ারি ব্রাজিল বনাম ভেনিজুয়েলা এস্তাদিও ব্রিদিগো ইরিয়ার্তে ভেনিজুয়েলা
১১ ফেব্রুয়ারি ভেনিজুয়েলা বনাম প্যারাগুয়ে এস্তাদিও ব্রিদিগো ইরিয়ার্তে ভেনিজুয়েলা
১১ ফেব্রুয়ারি ব্রাজিল বনাম আর্জেন্টিনা  এস্তাদিও ব্রিদিগো ইরিয়ার্তে ভেনিজুয়েলা

জেএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আর্জেন্টিনা ফুটবল দলব্রাজিল ফুটবল দলঅলিম্পিক গেমস

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফিনালিসিমা বাতিল : বিকল্প দুই প্রস্তাব পেলেও রাজি হয়নি আর্জেন্টিনা

ফিনালিসিমা বাতিল : বিকল্প দুই প্রস্তাব পেলেও রাজি হয়নি আর্জেন্টিনা

ব্রাজিল দলে ডাক না পেয়ে হতাশ নেইমার, যা বললেন প্রতিক্রিয়ায়

ব্রাজিল দলে ডাক না পেয়ে হতাশ নেইমার, যা বললেন প্রতিক্রিয়ায়

আর্জেন্টিনার রেকর্ড ম্যাচ খেলা গোলরক্ষক অবসরে

আর্জেন্টিনার রেকর্ড ম্যাচ খেলা গোলরক্ষক অবসরে

নেইমারকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা, ফিরলেন এন্ড্রিক

নেইমারকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা, ফিরলেন এন্ড্রিক