• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

বিসিবির সঙ্গে হেরাথের সম্পর্ক শেষ

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৫
অ+
অ-
বিসিবির সঙ্গে হেরাথের সম্পর্ক শেষ

গত বছরের ডিসেম্বরে রঙ্গনা হেরাথের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি শেষ হয়েছিল বিসিবির। নতুন করে চুক্তির বিষয়ে দুই পক্ষই এতদিন আলোচনা চালিয়েছে। তবে সেই আলাপ বাস্তব পরিণতি পেল না। কেননা বিসিবির সঙ্গে আর নতুন করে চুক্তি নবায়ন করছেন না টাইগারদের সাবেক এই স্পিন কোচ।

বিজ্ঞাপন

আজ (শনিবার) বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, ‘হেরাথ ইজ নো মোর উইথ আস। হেরাথকে আমরা যেটা দিয়েছিলাম সেটা সে গ্রহণ করে নাই। হেরাথের চ্যাপ্টারটা ক্লোজ। আমরা স্পিন বোলিং কোচের জন্য বিজ্ঞাপনটা পরে করেছি। সেই সময় স্পিন বোলিং কোচের বিজ্ঞাপন দেইনি। আগে বিজ্ঞাপন দেওয়া হয়নি, কারণ হেরাথের সঙ্গে তখন একটা কথাবার্তা চলছিল।’

মূলত বিসিবি যে প্রস্তাব দিয়েছে, সেটা লঙ্কান স্পিনারের মনে ধরেনি। জালাল বলেন, ‘আমাদের যে প্রোপোজাল ছিল সেটা তার মনঃপূত না হওয়ায়, তার সঙ্গে আমাদের আর চুক্তি নেই।’

dhakapost

এদিকে, চলতি মাসেই ঢাকায় আসছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আর বাকি বিভাগের কোচ নিয়োগের কার্যক্রম এগিয়ে নিতে ব্যস্ত বিসিবি। এ নিয়ে জালাল জানান, ‘হেড কোচ ২০ তারিখ চলে আসবে। বাকি কিছু বিজ্ঞাপন করার কথা ২ দিন আগেও বলেছিলাম, এটা আমরা প্রসেসে আছি। আজকে আমরা বসেছিলাম শটলিস্ট করতে। আমাদের একটা কমিটি আছে, তাদের নিয়ে মিটিং করেছি। যেখানে আরও কয়েকজনের শটলিস্ট করা হয়েছে। ৬ ফেব্রুয়ারি তাদের ভার্চুয়াল ইন্টারভিউ করব আমরা।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

আর টেস্ট খেলতে চান না তাসকিন
হেরাথ থাকলে বাড়তি সুবিধা পান মেহেদীরা
‘সাকিব থাকলেও বড় ভূমিকা পালন করে তাইজুল’

উল্লেখ্য, চুক্তির মেয়াদ শেষে হেরাথকে নতুন করে প্রস্তাব দিয়েছিল বিসিবি। তবে নতুন প্রস্তাবের শর্তে কিছু পরিবর্তন ছিল। বলা হয়েছিল– নতুন দায়িত্ব নেওয়ার তাকে কাজ করতে হবে জাতীয় দলের বাইরেও, আর তার কাজ হবে দিনভিত্তিক। যা পছন্দ হয়নি সাবেক এই লঙ্কান স্পিন তারকার। সে কারণে হেরাথ বিসিবির প্রস্তাবে ‘না’ বলে দিয়েছেন। 

এসএইচ/এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটবিসিবিরঙ্গনা হেরাথ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

মিরাজের অধিনায়কত্ব নিয়ে যা ভাবছে বিসিবি

মিরাজের অধিনায়কত্ব নিয়ে যা ভাবছে বিসিবি

বাংলাদেশে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলবে শ্রীলঙ্কার মেয়েরা

বাংলাদেশে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলবে শ্রীলঙ্কার মেয়েরা