• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

আর্জেন্টিনার ম্যাচ বাতিল করল চীন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০১
অ+
অ-
আর্জেন্টিনার ম্যাচ বাতিল করল চীন

আফ্রিকা কাপ অব নেশন্সের দুই ফাইনালিস্ট নাইজেরিয়া ও কোত দি ভোয়া। এই দুই দলের বিপক্ষে চীনের মাটিতে ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার। কিন্তু নাইজেরিয়া ম্যাচটি বাতিল করে দিয়েছে চীন। একই সঙ্গে আইভরিকোস্টের ম্যাচ নিয়েও যথেষ্ট শঙ্কা আছে।

বিজ্ঞাপন

ঘটনার শুরু ইন্টার মায়ামির হংকং সফরকে কেন্দ্র করে। মাংসপেশীর ইনজুরির জন্য হংকং একাদশের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারেননি মেসি। অন্তত মেসি নিজে সেই ব্যাখ্যাই দিয়েছেন। কিন্তু এর দিন তিনেক পরই জাপানে ভিসেল কোবের বিপক্ষে মাঠে নেমেছিলেন মেসি। 

আর এটাই ভালোভাবে নেয়নি হংকং সরকার। তাদের দাবি, মেসি অন্তত ৪৫ মিনিট খেলবেন, এমনটাই ছিল ইন্টার মায়ামির সঙ্গে চুক্তির শর্ত। তাই আয়োজকদের পূর্ণ অর্থ না দেওয়ার কথাও তুলেছিল সরকারপক্ষ। সমস্যা এতই প্রকট আকার ধারণ করে, মেসি নিজে সংবাদ সম্মেলনে পরিস্থিতি ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন।

আরও পড়ুন

বাঁচা-মরার লড়াইয়ে ব্রাজিল-আর্জেন্টিনা!
দুই মাসের জন্য মাঠের বাইরে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা
এশিয়ায় আসছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ চূড়ান্ত

বিজ্ঞাপন

আগামী মার্চেই চীনের হাংঝুতে নাইজেরিয়ার বিপক্ষে খেলার কথা ছিল আর্জেন্টিনার। কিন্তু পরিস্থিতি বিবেচনায় গতকাল শুক্রবার ম্যাচটি বাতিল করে দিয়েছে দেশটির ক্রীড়া কর্তৃপক্ষ। তবে আইভরিকোস্টের ম্যাচ নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তারা।

চীনের ক্রীড়া কর্তৃপক্ষ বলেছে, 'বর্তমান পরিস্থিতিতে, যেগুলো সবাই জানে, কর্তৃপক্ষের মতে প্রীতি ম্যাচটি আয়োজনের জন্য পরিবেশ যথাযথ নয়। যে কারণে, ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছি আমরা।'

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আর্জেন্টিনা ফুটবল দল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফিনালিসিমা বাতিল : বিকল্প দুই প্রস্তাব পেলেও রাজি হয়নি আর্জেন্টিনা

ফিনালিসিমা বাতিল : বিকল্প দুই প্রস্তাব পেলেও রাজি হয়নি আর্জেন্টিনা

আর্জেন্টিনার রেকর্ড ম্যাচ খেলা গোলরক্ষক অবসরে

আর্জেন্টিনার রেকর্ড ম্যাচ খেলা গোলরক্ষক অবসরে

ফিনালিসিমা বাতিলে মেসির হাত নেই, বিশ্বকাপের আগে চেয়েছিলেন ৪৯তম ট্রফি

ফিনালিসিমা বাতিলে মেসির হাত নেই, বিশ্বকাপের আগে চেয়েছিলেন ৪৯তম ট্রফি

হচ্ছে না ফিনালিসিমা

হচ্ছে না ফিনালিসিমা