• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

জর্ডানের স্বপ্ন ভেঙে আবারও এশিয়ার সেরা কাতার

স্পোর্টস ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
অ+
অ-
জর্ডানের স্বপ্ন ভেঙে আবারও এশিয়ার সেরা কাতার

ম্যাচে তিনটি পেনাল্টির সব কটিই কাতারের। পেনাল্টি কাজে লাগিয়ে টানা দ্বিতীয়বার এএফসি এশিয়ান কাপে চ্যাম্পিয়ন হয়েছে কাতার। শনিবার (১০ ফেব্রুয়ারি) দোহার লুসাইল স্টেডিয়ামে ফাইনালে জর্ডানকে ৩–১ ব্যবধানে হারিয়েছে কাতার। তিনটি গোলই এসেছে আকরাম আফিফের পা থেকে।

বিজ্ঞাপন

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে স্বপ্নের ফাইনালে পৌঁছে রূপকথার জন্ম দিয়েছিল জর্ডান। তবে ফাইনালে আর সেই রূপকথার পুনরাবৃত্তি করতে পারেনি আরব দেশটি। এ জয়ে টানা দ্বিতীয়বার এশিয়ান কাপের শিরোপা জিতল স্বাগতিক দেশ কাতার।

দেশের মাটিতে অনুষ্ঠিত এশিয়ান কাপের ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কাতার। খেলা শুরুর প্রথম দশ মিনিটে জর্ডান গোলমুখে তিনটি শট নেয় কাতার। তিনটিই আফিফের। একের পর এক আক্রমণের ধারাতেই ২১ মিনিটে জর্ডান ডিফেন্ডার আবদুল্লাহ নাসিবের ফাউলের শিকার হয়ে পেনাল্টি আদায় করে নেন আফিফ। ঠান্ডা মাথায় সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়েও দেন। এ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতি থেকে ফিরে জর্ডানও ম্যাচে ফেরার জোর চেষ্টা চালায়। সেই ধারাবাহিকতায় ৬৭ মিনিটে সমতায় ফেরে জর্ডান। মিডফিল্ডার এহসান হাদ্দাদের পাসে দুর্দান্ত এক গোলে সমতা ফেরান আল নাইমাত। তবে ৬ মিনিট পর আবারও এগিয়ে যায় কাতার। এবারও পেনাল্টি পায় স্বাগতিকরা। গোলদাতা সেই আকরাম আফিফই। নির্ধারিত সময় পর্যন্ত ২-১ ব্যবধানে এগিয়ে থাকে কাতার। ৯৫ মিনিটে জর্ডানের কফিনে শেষ আঘাত করেন আকিফ। তিন পেনাল্টি থেকে নিজের হ্যাটট্রিক পূরণ করেন কাতারের এই ফরোয়ার্ড। ফলে টানা দ্বিতীয়বার এশিয়ার মুকুট পড়ল স্বাগতিক কাতার।

বিজ্ঞাপন

এই জয়ে দক্ষিণ কোরিয়া, ইরান, সৌদি আরব ও জাপানের পর পঞ্চম দল হিসেবে টানা দুই আসরে এশিয়ান কাপ জয়ের নজির গড়লো কাতার।

এএএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

এশিয়া কাপ ফুটবল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

অস্ট্রেলিয়ার ‘অ্যাসাইলাম’ ছেড়ে দেশে ফিরছেন আরও ৩ ইরানি ফুটবলার

অস্ট্রেলিয়ার ‘অ্যাসাইলাম’ ছেড়ে দেশে ফিরছেন আরও ৩ ইরানি ফুটবলার

অস্ট্রেলিয়ায় আশ্রয়ের সিদ্ধান্ত পাল্টে ইরানে ফিরছেন নারী ফুটবলার

অস্ট্রেলিয়ায় আশ্রয়ের সিদ্ধান্ত পাল্টে ইরানে ফিরছেন নারী ফুটবলার

আরও ২ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া, যা বলছে ইরান

আরও ২ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া, যা বলছে ইরান

ঋতুপর্ণায় মুগ্ধতা, নড়বড়ে ডিফেন্স ও পরিকল্পনা-সমন্বয়হীনতা

এশিয়ান কাপে বাংলাদেশঋতুপর্ণায় মুগ্ধতা, নড়বড়ে ডিফেন্স ও পরিকল্পনা-সমন্বয়হীনতা