• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

রিয়ালে কত নম্বর জার্সি পাচ্ছেন এমবাপে?

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০৯
অ+
অ-
রিয়ালে কত নম্বর জার্সি পাচ্ছেন এমবাপে?

২০১৭ সালে মোনাকো থেকে বড় অঙ্কের ট্রান্সফারে প্যারিস সেইন্ট জার্মেইনে এসেছিলেন ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপে। এরপর থেকে নিজেকে তিনি মেলে ধরেছেন দারুণভাবে। জিতেছেন ২০১৮ বিশ্বকাপ। গোলস্কোরিং দক্ষতায় হয়ে উঠেছেন সময়ের অন্যতম সেরা তারকা। তবে এসবের চেয়ে তিনি বেশি আলোচনায় থাকছেন ট্রান্সফার মৌসুমে।

বিজ্ঞাপন

বিগত ৫-৬ বছর ধরেই দলবদলের মৌসুম শুরু হলেই আলোচনায় থাকেন কিলিয়ান এমবাপে। ফ্রেঞ্চ এই তারকা বহুবারই স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের প্রতি নিজের দূর্বলতার কথা প্রকাশ করেছেন। আর রিয়াল মাদ্রিদও তাকে কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। দুই পক্ষই যখন রাজি, তখন মূল বাগড়া দিয়েছে পিএসজি। মোটা অঙ্কের ট্রান্সফার ফি ছাড়া এই খেলোয়াড়কে আর কারও হাতে তুলে দিয়ে রাজি নয় তারা।

তবে এবার সম্ভবত শেষ হচ্ছে সেই নাটক। মৌসুম শেষে চুক্তির মেয়াদ শেষ হলেও পিএসজি ছাড়বেন-ক্লাব কর্তাদের এমন কথা জানিয়ে দিয়েছেন কিলিয়ান এমবাপে, পিএসজির একটি সূত্র সংবাদ সংস্থা এএফপিকে দিয়েছে এই খবর।
এমনকি সতীর্থদের কাছেও নাকি ক্লাব ছাড়ার কথা জানিয়েছেন এমবাপে।

ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টস বলছে, গ্রীষ্মের দলবদলে ক্লাব ছেড়ে যাওয়ার ইচ্ছার কথা এরই মধ্যে পিএসজি সতীর্থের জানিয়ে দিয়েছেন এমবাপে।গতকাল পিএসজির অনুশীলনে এমবাপে নিজেই নাকি সবাইকে ডেকে এ কথা বলেনছেন।

বিজ্ঞাপন

সবমিলিয়ে এমবাপের রিয়ালে পাড়ি জমানোর খবর অনেকটাই নিশ্চিত। এই খবরে অনেকের মনে নিশ্চয়ই ঘুরপাক খাচ্ছে—নতুন ক্লাবে কত নম্বর জার্সি পরবেন এমবাপে? ২০১৮ সালে পিএসজিতে নাম লেখানোর পর থেকে ৭ নম্বর জার্সি পরছেন এমবাপে।

কিন্তু রিয়ালে এই জার্সিটা এমবাপ্পে পাবেন কি না নিশ্চিত নয়। সেখানে ৭ নম্বর জার্সিটি পরছেন ভিনিসিয়ুস জুনিয়র। স্পেনের সংবাদমাধ্যমের খবর, রিয়ালে এমবাপে পেতে যাচ্ছেন ১০ নম্বর জার্সি। যে জার্সি রিয়ালে এর আগে পরেছেন জিনেদিন জিদান, ফেরেঙ্ক পুসকাসের মতো কিংবদন্তীরা। আর এখন রিয়ালে ১০ নম্বর জার্সি পরেন লুকা মদরিচ।

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কিলিয়ান এমবাপেরিয়াল মাদ্রিদপিএসজি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ম্যানসিটি ম্যাচের আগে শক্তি বাড়ল রিয়াল মাদ্রিদের

ইউসিএলে শেষ ষোলো’র ফিরতি লেগম্যানসিটি ম্যাচের আগে শক্তি বাড়ল রিয়াল মাদ্রিদের

এলচেকে গুঁড়িয়ে বার্সেলোনার আরও কাছে রিয়াল

এলচেকে গুঁড়িয়ে বার্সেলোনার আরও কাছে রিয়াল

এমবাপের ফেরা নিয়ে যা বললেন রিয়াল কোচ

এমবাপের ফেরা নিয়ে যা বললেন রিয়াল কোচ

রাস্তায় গাড়ি থামিয়ে ভক্তদের সঙ্গে রুডিগারের নাচ-উদযাপান

রাস্তায় গাড়ি থামিয়ে ভক্তদের সঙ্গে রুডিগারের নাচ-উদযাপান