• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

হংকংয়ে না খেলা নিয়ে মেসির বিবৃতি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২১
অ+
অ-
হংকংয়ে না খেলা নিয়ে মেসির বিবৃতি

ইন্টার মায়ামির হয়ে হংকং একাদশের বিপক্ষে দেশটিতে খেলার কথা ছিল আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির। ইনজুরির কারণে ম্যাচটি খেলতে পারেননি তিনি। তবে এর তিনদিন পরই জাপানের ক্লাব ভিসেল কৌবের বিপক্ষে মাঠে নেমেছিলেন মেসি। যা নিয়ে বেজায় ক্ষেপে যায় হংকং ও চীন সরকার। ওই ঘটনাকে কেন্দ্র করেই আর্জেন্টিনার নির্ধারিত প্রীতি ম্যাচও বাতিল করে চীন।

বিজ্ঞাপন

আটবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসিকে নিয়ে চাইনিজ সমর্থকদের মধ্যে অন্য ধরনের উন্মাদনা আছে। কিন্তু গত ৪ ফেব্রুয়ারি প্রীতি ম্যাচটির প্রায় ৪০ হাজার টিকেট নিমিষেই শেষ হয়ে গিয়েছিল। এমনকী এক হাজার হংকং ডলার ব্যয় করেও মেসির খেলা দেখতে অনেকেই মাঠে ছুটে এসেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত প্রিয় তারকাকে দেখতে না পেয়ে মিয়ামি কোচ জেরার্ডো মার্টিনো ও মালিক ডেভিড বেকহ্যামকে উদ্দেশ্য করে দুয়োধ্বনি দিতে থাকেন তারা। টিকিটের অর্থও ফিরিয়ে দিতে আয়োজকদের কাছে দাবি জানায়। 

মেসির অনুপস্থিতিতে অনেকেই চীনকে খাটো করার বিষয়টি সামনে নিয়ে এসেছে। কয়েকদিন পর জাপানে প্রীতি ম্যাচে মেসি ৩০ মিনিটের জন্য মাঠে নেমেছিলেন। কিন্তু সব সমালোচনাকে উড়িয়ে দিয়ে চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে এক ভিডিও পোস্টে মেসি বলেন, ‘সবাই জানে আমি সবসময়ই প্রতি ম্যাচে খেলতে চাই। এমন যদি আগে থেকে জানা থাকতো যে মূল দলে আমি থাকতে পারছি না তবে হয়তোবা হংকং সফরে দলের সাথে যেতাম না। এখানে রাজনৈতিক কোনো কারণই নেই।’

আরও পড়ুন

জাপানে কীভাবে খেললেন মেসি, জবাব চায় হংকং সরকার
মেসিকে না খেলানোয় ইন্টার মায়ামিকে দুয়ো দিলেন সমর্থকরা
মেসির কারণেই আর্জেন্টিনার ম্যাচ বাতিল করল চীন

বিজ্ঞাপন

একইসঙ্গে তিনি ভিডিওতে আরও বলেছেন চীনার সঙ্গে তার অত্যন্ত ভালো ও ঘনিষ্ট সম্পর্ক রয়েছে। শুধু ইনজুরিই তার না খেলার মূল কারণ। এ্যাবডাক্টর পেশীর ইনজুরির কারনে তিনি খেলতে পারেননি। 

— Aaron Busch (@tripperhead) February 19, 2024

মেসির এই ভিডিও বার্তা পোস্টের সাথে সাথেই সমর্থকরা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ মেসিকে সমর্থন জানিয়েছেন। তবে অনেকেই আবার মেসির না খেলার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারেননি। 

বিজ্ঞাপন

এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

লিওনেল মেসিইন্টার মায়ামি সিএফ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফিনালিসিমা বাতিলে মেসির হাত নেই, বিশ্বকাপের আগে চেয়েছিলেন ৪৯তম ট্রফি

ফিনালিসিমা বাতিলে মেসির হাত নেই, বিশ্বকাপের আগে চেয়েছিলেন ৪৯তম ট্রফি

বার্নাব্যুতেই হতে পারে ফিনালিসিমা, তবে অসন্তুষ্ট আর্জেন্টিনা

বার্নাব্যুতেই হতে পারে ফিনালিসিমা, তবে অসন্তুষ্ট আর্জেন্টিনা

গোলহীন মেসি, জিতল না ইন্টার মায়ামিও

গোলহীন মেসি, জিতল না ইন্টার মায়ামিও

কাতার থেকে সরতে পারে ফিনালিসিমা– ইঙ্গিত স্পেন ফুটবল প্রধানের

কাতার থেকে সরতে পারে ফিনালিসিমা– ইঙ্গিত স্পেন ফুটবল প্রধানের