• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

এক ওভারে ৬ ছক্কা হাঁকালেন ভামশি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৬
অ+
অ-
এক ওভারে ৬ ছক্কা হাঁকালেন ভামশি

ভারতের অন্ধপ্রদেশের ব্যাটার ভামশি কৃষ্ণা বিরল এক রেকর্ড গড়েছেন। টানা ৬ বলে ৬টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।সিকে নায়ডু ট্রফিতে রেলওয়েজের বিপক্ষে খেলতে নেমে এই কীর্তি গড়েন ভামশি কৃষ্ণা।

বিজ্ঞাপন

চতুর্থ ভারতীয় ব্যাটার হিসেবে এক ওভারে ৬ ছক্কা হাঁকানোর কীর্তি গড়েছেন ভামশি। তার আগে ভারতীয় ব্যাটারদের মধ্যে রবি শাস্ত্রী, যুবরাজ সিং, ঋতুরাজ গায়কোয়াড় এক ওভারে ৬ ছক্কা হাঁকানোর স্বাদ পেয়েছেন।

অন্ধ বনাম রেলওয়েজ ম্যাচের চতুর্থ দিনে এই রেকর্ড গড়েছেন ভামশি। রেলওয়েজের স্পিনার দমনদীপ সিংয়ের এক ওভারেই ৬ ছক্কায় ৩৬ রান সংগ্রহ করেন ভামশি। সবমিলিয়ে ৬৪ বলে ১১০ রান করেন তিনি।

স্লগ সুইপ করে প্রথম ছক্কাটি মারেন ভামশি। ডিপ মিড উইকেটের উপর দিয়ে বল আছড়ে পড়ে গ্যালারিতে। লং অনের উপর দিয়ে দ্বিতীয় ছক্কাটি মারেন ভামশি। দমনদীপের ফুল লেন্থ ডেলিভারি গ্যালারিতে ফেলে ছক্কার হ্যাটট্রিক করেন ভামশি। চতুর্থ ছক্কা মারেন স্লগ সুইপ করে। ডিপ স্কোয়ার লেগের উপর দিয়ে হাঁকান পঞ্চম ছক্কাকা। আর শেষ বলে ব্যাকফুটে গিয়ে সীমানার ওপারে বল ফেলে রেকর্ড গড়েন ভামশি।

বিজ্ঞাপন

অন্ধ্র বনাম রেলওয়েজের এই ম্যাচ শেষপর্যন্ত ড্র হয়েছে। ভামশির দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যে অন্ধপ্রদেশ ৯ উইকেটে ৮৬৫ রান করেছে। রেলওয়েজ প্রথমে ব্যাট করে তুলেছিল ৩৭৮ রান।

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতীয় ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চলতি বছর নির্ধারিত সূচির বাইরে ৩টি সিরিজ খেলবে ভারত!

চলতি বছর নির্ধারিত সূচির বাইরে ৩টি সিরিজ খেলবে ভারত!

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

‘ফাইনাল খেলা ভারতের ডিএনএ–তে, আর পাকিস্তানের বিদায় নকআউটের আগে’

‘ফাইনাল খেলা ভারতের ডিএনএ–তে, আর পাকিস্তানের বিদায় নকআউটের আগে’

দ্রাবিড়সহ ভারতের ৩ কিংবদন্তিকে সম্মাননা দিচ্ছে বিসিসিআই

দ্রাবিড়সহ ভারতের ৩ কিংবদন্তিকে সম্মাননা দিচ্ছে বিসিসিআই