• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

আবারও বিয়ে করলেন ক্রিকেটার আল আমিন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০১
অ+
অ-
আবারও বিয়ে করলেন ক্রিকেটার আল আমিন

চলতি বিপিএলে চমক দেখিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। চট্টলার এই ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলছেন পেসার আল আমিন হোসেন। আসর চলাকালেই আবারও বিয়ে সারলেন একসময় জাতীয় দলের হয়ে দ্যুতি ছড়ানো এই পেসার।

বিজ্ঞাপন

জানা গেছে, গতকাল (শুক্রবার) ফারজানা আক্তার প্রীতির সঙ্গে শুভ বিবাহ সম্পন্ন হয়েছে আল আমিনের। পাত্রীর বাড়ি কুষ্টিয়া। আগামী সোমবার (২৬ ফেব্রুয়ারি) নব দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের কথা রয়েছে। এছাড়া আপাতত বিস্তারিত কিছু জানা যায়নি।

এর আগে ২০১২ সালের ২৬ ডিসেম্বর ইসরাত জাহানকে বিয়ে করেছিলেন আল-আমিন। বিয়ের এক দশকের মাথায় ২০২২ সালে বৈবাহিক সম্পর্কের তিক্ততা বৃদ্ধি ও অনৈতিক কার্যকলাপের কারণ দেখিয়ে স্ত্রীকে ডিভোর্স এবং পাল্টা যৌতুক ও নারী নির্যাতনের মামলাকে কেন্দ্র ব্যাপক আলোচনায় ছিলেন আল আমিন। তাদের দুটি সন্তান রয়েছে।

আরও পড়ুন

হাথুরুর সঙ্গে সাক্ষাৎ শেষে যা বললেন নতুন নির্বাচক
বিপিএলের প্লে-অফে কে কার মুখোমুখি, একনজরে সূচি

বিজ্ঞাপন

দেশের ক্রিকেটে ভুলতে বসা এক ক্রিকেটারের নাম আল-আমিন। চার নম্বর জার্সিতে এই পেসার একসময় দেশের ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে বড় ভরসার নাম ছিলেন এই পেসার। কিন্তু বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞায় পড়ে হারিয়েই গিয়েছিলেন তিনি। যদিও দেশের ঘরোয়া ক্রিকেটে এখনো আল-আমিনকে খুঁজে ফেরেন অনেকেই।

চলতি বিপিএলে চট্টগ্রামের হয়ে গ্রুপপর্বে ৯টি ম্যাচ খেলেছেন। উইকেট শিকার করেছেন ৮টি। বেস্ট ফিগার ঢাকার বিপক্ষে ৪ ওভার বল করে ১৫ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন।

এফআই/পিএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটবিপিএলবিয়ে

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সালমান আগার রান আউট বিতর্কে যা বলছে এমসিসি

সালমান আগার রান আউট বিতর্কে যা বলছে এমসিসি

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে এবার তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়

টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে এবার তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা